তদন্তে আরও জানা যায়, অ্যালেন লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে শিকাগো হয়ে ওয়াশিংটন ডিসি-তে পৌঁছান এবং সেই হোটেলে অবস্থান নেন যেখানে ডিনার আয়োজন করা হয়েছিল। তার সঙ্গে একটি .৩৮ ক্যালিবার পিস্তল ও একটি ১২-গেজ শটগান ছিল বলে দাবি তদন্তকারীদের।
ADVERTISEMENT
আরেকটি বার্তায় তিনি নিজেকে “ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন” বলে উল্লেখ করেন এবং সরাসরি ট্রাম্পবিরোধী অবস্থান প্রকাশ করেন বলে জানা গেছে। তদন্তকারীরা বলছেন, এসব বার্তা থেকে পূর্বপরিকল্পিত হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ঘটনার সময় তিনি নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে বুলেটপ্রুফ ভেস্ট পরা এক নিরাপত্তা কর্মকর্তা আংশিকভাবে আহত হন। পরে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ।
তদন্তকারীরা এখন তার পাঠানো বার্তা, অনলাইন কার্যক্রম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং ব্যক্তিগত ইতিহাস বিশ্লেষণ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা করেছিলেন।
অন্যদিকে, তার রাজনৈতিক সম্পৃক্ততা ও অনলাইন কার্যক্রম নিয়েও তদন্ত চলছে। জানা গেছে, তিনি একটি ভিডিও গেম তৈরি করেছেন এবং বিভিন্ন অনলাইন কমিউনিটিতে সক্রিয় ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, তিনি ২০২৩ সালে বৈধভাবে একটি পিস্তল এবং ২০২৫ সালে একটি শটগান ক্রয় করেছিলেন। এসব অস্ত্র কেনার সময় এফবিআই ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন হয়েছিল।
ঘটনার পর তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকায় তার বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তদন্ত এখনো চলমান রয়েছে। কর্মকর্তারা বলছেন, এই হামলার পেছনের পূর্ণ উদ্দেশ্য ও সম্ভাব্য নেটওয়ার্ক উদঘাটনে আরও সময় লাগতে পারে।
নিউজ ডেস্ক: