ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

শত পর্বে ‘বিশ্বাস বনাম সরদার’

  • প্রকাশের সময় : Jun 6, 2026 ইং
শত পর্বে ‘বিশ্বাস বনাম সরদার’ ছবির ক্যাপশন: বিশ্বাস বনাম সরদার নাটকের একটি দৃশ্য। ছবি: সকাল আহমেদ
1768459961horizontal2.png
গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় এটি প্রচার হচ্ছে। আগামীকাল ৭ জুন প্রচার হবে নাটকটির ১০০তম পর্ব। গল্পে দেখা যাবে, উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম। যেখানে ‘বিশ্বাস’ ও ‘সরদার’ পদবীর দুই পরিবারের পাশাপাশি বসবাস। প্রভাবশালী পরিবার দুটি নিকট প্রতিবেশী হলেও তাদের মধ্যে নেই প্রতিবেশীসুলভ কোনো আচরণ। বরং বছরের পর বছর ধরে দুই পরিাবরের মধ্যে চরম বৈরিতা। যেন তারা পরস্পরের পরম শত্রু। এক বাড়ির যেকোনো প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্য আনন্দের অনুষঙ্গ। শুধু তাই নয়, দুই পরিবারের সদস্যদের সবসময় চেষ্টা থাকে যেকোনো দুর্বলতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা। দুই পরিবারের দ্বন্দ্বটা এমন এক অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করতেও তারা পিছপা হয় না। আরও দেখা যায়, এই দুই পরিবারের প্রতিযোগিতা ও পরস্পরকে ঘায়েল করার কৌশলে নানা ধরনের ঘটনার অবতারণা হয়, যা গ্রামের মানুষ উপভোগ করে। তবে কখনও কখনও তা বিব্রতকর পরিস্থিতিরও সৃষ্টি করে। আর তাদের দ্বন্দ্বকে পুঁজি করে কিছু মানুষ সুবিধাও নেয়। তাদের দ্বন্দ্ব জিইয়ে রাখতে নানাভাবে ইন্ধনও দিয়ে থাকে। এমনকি দুই পরিবারের প্রতিযোগিতা নানারকম কৌতুকপূর্ণ ঘটনারও জন্ম দেয়। আবার কখনও বেদনাদায়ক ঘটনাও ঘটে। এসব চালচিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এ নাটকে।নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স