ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

প্রথম দিনেই ইতিহাস, সব রেকর্ড ভেঙে দিল ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’

  • প্রকাশের সময় : Aug 2, 2026 ইং
প্রথম দিনেই ইতিহাস, সব রেকর্ড ভেঙে দিল ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির ক্যাপশন: স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে । ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। উত্তর আমেরিকায় প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ১৬ কোটি ৮০ লাখ ডলার, যা দেশটির ইতিহাসে কোনো সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী দিনের আয়।

এর আগে এই রেকর্ড ছিল অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর দখলে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ১৫ কোটি ৭০ লাখ ডলার। সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছে নতুন স্পাইডারম্যান।

প্রযোজনা প্রতিষ্ঠান সনি জানিয়েছে, রোববার (২ আগস্ট) পর্যন্ত সিনেমাটির মোট আয় ৩২ কোটি ৫০ লাখ ডলার ছাড়াতে পারে। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, আয় ৩৫ কোটি ৮০ লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। সেটি হলে উত্তর আমেরিকায় সর্বকালের সবচেয়ে বড় উদ্বোধনী আয় করা সিনেমার নতুন রেকর্ড গড়বে এটি।এর আগে উত্তর আমেরিকায় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ড ছিল অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর, যার আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম, যার আয় ছিল ২৬ কোটি ডলার।নতুন সিনেমাটিতে পিটার পার্কারকে এবার একেবারেই একা লড়াই করতে দেখা যাবে। আগের সিনেমার ঘটনার পর পৃথিবীর কেউই আর তাকে চিনতে পারে না। ফলে প্রেমিকা এমজে ও বন্ধু নেড-এর সাহায্য ছাড়াই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে।

সিনেমাটিতে টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জন বার্নথাল, মার্ক রাফালো, লিজা কোলন-জায়াস এবং ট্রামেল টিলম্যান।

এদিকে বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে দ্য ওডিসি। মুক্তির তৃতীয় সপ্তাহে শুক্রবার সিনেমাটির আয় হয়েছে ১ কোটি ৪৫ লাখ ডলার। তৃতীয় স্থানে রয়েছে টয় স্টোরি ৫। এছাড়া শীর্ষ পাঁচে রয়েছে মিনিয়নস অ্যান্ড মনস্টার্স এবং মোয়ানা।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স