ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

সাগরদাঁড়ীতে আনসার-ভিডিপির উদ্যোগে রাস্তা সংস্কার, জনজীবনে স্বস্তি

  • প্রকাশের সময় : Aug 3, 2026 ইং
সাগরদাঁড়ীতে আনসার-ভিডিপির উদ্যোগে রাস্তা সংস্কার, জনজীবনে স্বস্তি ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্বেচ্ছাশ্রমে যশোর জেলার কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাগরদাঁড়ী গ্রামের প্রায় ১২০ ফুট দীর্ঘ ক্ষতিগ্রস্ত ও চলাচলের অনুপযোগী পিচঢালা রাস্তা মেরামত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত এ সড়কটি স্থানীয় মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করছিল। সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টায় জেলা কমান্ড্যান্ট (যশোর) জনাব মাজহারুল ইসলাম ভূঁইয়ার দিকনির্দেশনায় এবং কেশবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মিয়াজান আলীর সার্বিক তত্ত্বাবধানে জনকল্যাণমূলক এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, দলনেতা-দলনেত্রী এবং সঞ্জীবনী প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের দলনেতা মো. আলী হোসেন, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. ইয়াসিন আলী, ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার মো. আনোয়ার হোসেন, ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা মো. তালিব হোসাইন এবং ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের সঞ্জীবনী প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত সড়কটি পুনরায় চলাচল উপযোগী করে তোলা হয়। এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে। এলাকাবাসী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, বরং জনদুর্ভোগ লাঘব, সামাজিক উন্নয়ন এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। যশোরের সাগরদাঁড়ীতে রাস্তা মেরামতের এ উদ্যোগ বাহিনীর জনবান্ধব ও উন্নয়নমুখী ভূমিকার আরেকটি উজ্জ্বল উদাহরণ।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ