ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

আনসারের অভিযানে বিআরটিএ-তে দালালচক্রের ৫ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • প্রকাশের সময় : Aug 3, 2026 ইং
আনসারের অভিযানে বিআরটিএ-তে দালালচক্রের ৫ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে পরিচালিত দালালবিরোধী অভিযানে দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার দুপুর আনুমানিক ২টায় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ গ্রহণের সময় কয়েকজনের সন্দেহজনক কার্যক্রম দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে বিআরটিএ কার্যালয়ের অভ্যন্তরে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে হিরা (২০)-কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদ (২৯)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ অভিযানে প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজান এবং আনসার সদস্য মো. মতিয়ার, মো. ইমরান হোসেন, পবিত্র চন্দ্র সিংহ ও মানিক মিয়া দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, সরকারি বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক থেকে দায়িত্ব পালন করে আসছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স