ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

জালিয়াতির অভিযোগে আইনি ঝামেলায় সেলেনা গোমেজ

  • প্রকাশের সময় : Aug 15, 2026 ইং
জালিয়াতির অভিযোগে আইনি ঝামেলায় সেলেনা গোমেজ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

আইনি জটিলতায় পড়েছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা তার প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’-এর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুধু সেলেনা নন, তার মা ম্যান্ডি টিফি এবং প্রতিষ্ঠানের সাবেক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। বিনিয়োগকারীদের দাবি, কোটি কোটি ডলার বিনিয়োগ করে তারা প্রতারণার শিকার হয়েছেন।


জানা গেছে, ‘ওয়ান্ডারমাইন্ড এসআরএস ৪৪ এলএলসি’ এবং ‘বেসপোক ওয়ান্ডারমাইন্ড এলএলসি’ নামে দুটি প্রতিষ্ঠান এ ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েছে। তারা ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল, সেলেনা গোমেজ, ম্যান্ডি টিফি ও ড্যানিয়েলা পিয়ারসনের বিরুদ্ধে মামলা করেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওয়ান্ডারমাইন্ডকে একটি সম্ভাবনাময় ও লাভজনক ব্যবসা হিসেবে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হয়েছিল। তবে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। অভিযোগকারীদের দাবি, বিনিয়োগ আকৃষ্ট করতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছিল।


এ ক্ষেত্রে সেলেনা গোমেজের তারকাখ্যাতিকেও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে সেলেনা প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। অন্যদিকে, ড্যানিয়েলা পিয়ারসনের ব্যবসায়িক সাফল্যের পূর্ববর্তী অভিজ্ঞতা তুলে ধরে বিনিয়োগকারীদের বড় অঙ্কের মুনাফার আশ্বাস দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেনি।


অভিযোগকারীদের আরও দাবি, প্রায় তিন বছর ধরে ওয়ান্ডারমাইন্ড আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ দুরবস্থা ও সম্ভাব্য দেউলিয়াত্বের বিষয়টি বিনিয়োগকারীদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল। ফলে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে ধারণা না থাকায় তারা প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ অব্যাহত রাখেন।


২০২৫ সালের সেপ্টেম্বরে ‘দ্য কাট’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই প্রতিবেদনে ওয়ান্ডারমাইন্ডের ভেতরের আর্থিক ও ব্যবস্থাপনাগত সংকটের চিত্র উঠে আসে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের পরই বিনিয়োগকারীরা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন এবং পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেন।


এ ঘটনায় আর্থিক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করা অর্থের ক্ষতিপূরণসহ বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে আদালতে অভিযোগগুলোর সত্যতা এখনো প্রমাণিত হয়নি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স