ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিককে কারাগারে পাঠানোর আবেদন

  • প্রকাশের সময় : Aug 16, 2026 ইং
মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিককে কারাগারে পাঠানোর আবেদন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ আবেদনের শুনানি হবে। এর আগে শনিবার রিধির বাসা থেকে তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


হাসিবুরকে কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্তে বাদীর আনা অভিযোগের পক্ষে ‘যথেষ্ট তথ্য-প্রমাণ’ পাওয়া গেছে। আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে হাসিবুর অপরাধের কথা স্বীকার করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও জানিয়েছেন। তদন্ত কার্যক্রম অব্যাহত থাকায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।


শনিবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার নিজের বাসার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রিধিকাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পরিবারের বরাতে জানায় পুলিশ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই রিধির মা বাদী হয়ে ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।


পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রিধির বাসায় তাকে দেখতে এসেছিলেন হাসিবুর। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন বলেও প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে পুলিশ।


তবে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও এর প্রকৃত কারণ এবং মৃত্যুর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। রিধিকে আত্মহত্যায় কেউ প্ররোচিত করেছিলেন কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।


প্রসঙ্গত, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রিধিকা রিধি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’ ইত্যাদি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ