ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

শাহরুখের এক সিদ্ধান্তেই ঐশ্বরিয়া-রানীর বন্ধুত্বে ফাটল

  • প্রকাশের সময় : Aug 22, 2026 ইং
শাহরুখের এক সিদ্ধান্তেই ঐশ্বরিয়া-রানীর বন্ধুত্বে ফাটল ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বলিউডের দুই শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও রানী মুখার্জির গভীর বন্ধুত্ব ছিল। সিনেপাড়ায় তাদের সেই ঘনিষ্ঠ বন্ধুত্ব বেশ প্রশংসিত হতো, তবে কিছু ঘটনার জের ধরে সেই সম্পর্কে চির ধরে। বলিউডের এই দুই হাইপ্রোফাইল তারকার সম্পর্কের ইতি টানার গল্প আজও বলিপাড়ার এক রসালো বিনোদন।

নব্বইয়ের দশকের শেষ দিকে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও তাদের রসায়ন ছিল চমৎকার। তারা একে অন্যকে প্রকাশ্যে 'বেস্ট ফ্রেন্ড' হিসেবে পরিচয় দিতেন। তবে সে সময়ের দুই শীর্ষ নায়িকার অম্ল-মধুর সম্পর্কের ফাটল ধরার নেপথ্যে শাহরুখ খানের হিট সিনেমা ‘চলতে চলতে’।

রোমান্টিক ঘরানার সেই সিনেমায় প্রথমে ঐশ্বরিয়া প্রধান নারী চরিত্রের জন্য শুটিং শুরু করেন। তবে শুটিং চত্বরে তার প্রাক্তন প্রেমিক সালমান খানের ক্রমাগত ঝামেলা তৈরি করার ঘটনা পরিস্থিতি জটিল করে তোলে। বাধ্য হয়ে ছবির প্রযোজক ও শাহরুখ খান সমাবেক বিশ্বসুন্দরীকে বাদ দিয়ে রানী মুখার্জিকে চুক্তিবদ্ধ করেন। এতেই শুরু হয় সমস্যা। বলিউড বাদশা শাহরুখের সে সিদ্ধান্তই এ দুই সুন্দরীর বন্ধুত্ব ভাঙার নেপথ্য কারণ বলেই অনেকে ধারণা করেন। 

ভারতীয় গণমাধ্যম আজকালের বরাতে জানা যায়, বিষয়টি আগে থেকে না জানানোয় ঐশ্বরিয়া রানীর ওপর চরম ক্ষুব্ধ হন। রানীর এ বিষয়ে নীরব থাকা এবং চরিত্রটি গ্রহণ করাকে ‘পার্বতী’ খ্যাত অভিনেত্রী বিশ্বাসভঙ্গ হিসেবে দেখেন। এখান থেকেই তাদের গভীর বন্ধুত্বে হঠাৎ চির ধরে। 

পরবর্তী সময় এই দূরত্ব আরও বাড়ে অভিষেক বচ্চনকে ঘিরে। গুঞ্জন ছিল, জয়া বচ্চন রানীকে বেশ পছন্দ করতেন। কিন্তু পরে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। সেই জমকালো বিয়েতে অনেক তারকা উপস্থিত থাকলেও রানী মুখার্জিকে আমন্ত্রণ জানানো হয়নি।

অতীত পেছনে ফেলে দুজনই এখন নিজ নিজ জগতে সুখী হলেও বলিউডের ইতিহাস থেকে এই দুই সুন্দরীর বিবাদের গল্প মুছে যায়নি, বরং তা রয়ে গেছে এক রঙিন ইতিহাস হয়ে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স