ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

আনসার-ভিডিপির আধুনিকায়নে নতুন অবকাঠামো উদ্বোধ

  • প্রকাশের সময় : Aug 22, 2026 ইং
আনসার-ভিডিপির আধুনিকায়নে নতুন অবকাঠামো উদ্বোধ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

 ​বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা সুদৃঢ়করণ, মাঠপর্যায়ের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশের ২টি উপজেলায় আধুনিক অফিস ভবন এবং ৬টি জেলায় দৃষ্টিনন্দন অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে। ​আজ শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নবনির্মিত আধুনিক অবকাঠামোগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উদ্বোধন অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। তিনি নবনির্মিত স্থাপনাসমূহ যথাযথভাবে ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সুষ্ঠু অর্থনৈতিক চর্চা, চারিত্রিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে সরকারি দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত না হলে দেশ ও জাতির কল্যাণে বাহিনীর নির্ধারিত লক্ষ্য যথাযথভাবে অর্জন করা সম্ভব নয়। পারস্পরিক সহযোগিতার মনোভাব, নৈতিক মূল্যবোধ ও পেশাগত নিষ্ঠাকে মূল উপজীব্য করে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারলেই বাহিনীর সক্ষমতার যথাযথ প্রতিফলন ঘটবে।

মহাপরিচালক নবনির্মিত স্থাপনাসমূহকে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করে এগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, আধুনিক অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার এবং সুশৃঙ্খল দাপ্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ে বাহিনীর সেবা কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনমুখী হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  মাঠপর্যায়ে কর্মকর্তাদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর- এই ৬টি জেলায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কর্মকর্তাদের জন্য দৃষ্টিনন্দন অফিসার্স আবাসন এবং তৃণমূল পর্যায়ে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সেবার পরিধি সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বগুড়ার ধুনট উপজেলায় ৩ তলা ভিতবিশিষ্ট আধুনিক ও মানসম্মত উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ করা হয়েছে। 

উল্লেখ্য, বাহিনীর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন ও মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। নবনির্মিত উপজেলা অফিস ভবন ও অফিসার্স আবাসনসমূহ এ ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ