ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

এপ্রিল নয়, মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়

  • প্রকাশের সময় : Apr 15, 2026 ইং
এপ্রিল নয়, মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয় ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

শুধু এপ্রিল নয়, মে মাসেও তেল নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ে মুখপাত্র ও যুগ্ম-সচিব মনির হোসেন চৌধুরী। বুধবার (১৫ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এদিন জ্বালানি তেল উদ্ধার অভিযান ও বর্তমান মজুত পরিস্থিতি বিস্তারিত তুলে ধরেন যুগ্ম-সচিব মনির।

তিনি জানান, গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে।

এ সময় মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে জানিয়ে যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বর্তমান মজুদ পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী বলেন, ডিজেল ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন, জেট ফুয়েল ৭৭ হাজার ৫৪৬ টন মজুত রয়েছে।

তিনি বলেন, জ্বালানির যে মজুত আছে এতে এপ্রিল শুধু না, মে মাসেও কোনো সমস্যা হবে না। আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না। সরবরাহ কোনোভাবেই কমানো হচ্ছে না।

প্রতিমাসে জ্বালানির দাম সমন্বয় করা হয় উল্লেখ করে যুগ্ম সচিব বলেন, এপ্রিল মাসেও করা হয়েছে। সামনের মাসে কী হবে তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে।

ঢাকার বাইরে পেট্রোল পাম্পে অতিরিক্ত ভিড় নেই দাবি করে তিনি বলেন, ঢাকায় সমস্যাটা দেখা যাচ্ছে। কিন্তু প্যানিক বাইংয়ের প্রয়োজন নেই। গত বছর একই সময়ে যে তেল পেট্রোল পাম্পগুলোতে দেওয়া হয়েছে, এ বছরও একই পরিমাণের তেল দেওয়া হচ্ছে। সরবরাহ কোনভাবেই কমানো হচ্ছে না। এতে তো সমস্যা হওয়ার কথা না।

মনির হোসেন চৌধুরী বলেন, শিল্প–কারখানার ডিজেলে কোনো ঘাটতি নেই। এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। তালিকা ধরে চাহিদা অনুযায়ী জ্বালানি দেওয়া হচ্ছে। বেসরকারিভাবে ১৪ লাখ টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ