ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অসুস্থতা কাটিয়ে অভিনয়ে ফিরেই বাজিমাত তানিয়া বৃষ্টির

  • প্রকাশের সময় : Nov 23, 2026 ইং
অসুস্থতা কাটিয়ে অভিনয়ে ফিরেই বাজিমাত তানিয়া বৃষ্টির ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে নতুন উদ্যমে অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য তাকে দীর্ঘ বিরতিতে থাকতে হয়। অবশেষে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে ভক্ত-দর্শকদের মধ্যে ছিল বাড়তি কৌতূহল। সব অপেক্ষার অবসান ঘটিয়ে তরুণ নির্মাতা ইকসান রনির নতুন নাটক ‘অংশীদার’ দিয়ে পর্দায় ফিরেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

ইউটিউবে নাটকটি মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ১ মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। গত শনিবার দুপুর ২টায় প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের কমেন্ট বক্সে নাটকটির গল্প ও অভিনয়শিল্পীদের প্রশংসা করছেন দর্শকরা।

পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক বাস্তবসম্মত গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। ‘অংশীদার’-এ তানিয়ার পাশাপাশি শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু ও ডলি জহুরকে দেখা যায়।

‘অংশীদার’ নাটকটির ঝড় তোলা শুরুর পর উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি বলেন, ‘নাটকটির মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা 

তানিয়া বৃষ্টির এই জীবনঘনিষ্ঠ ও পারিবারিক গল্পটি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে। ইকসান রনির আগের ‘ভালোবাসার এপিঠ ওপিঠ’, ‘আমিই রেনু’, ‘বাবাও মানুষ’ ও ‘সুখবিলাস’ নাটকগুলো দর্শকমহলে সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে মিলিয়ন ভিউয়ের ক্লাবে যুক্ত হলো ‘অংশীদার’।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স