ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, ম্রুনালের ভিডিও ভাইরাল

  • প্রকাশের সময় : Jul 29, 2026 ইং
ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, ম্রুনালের ভিডিও ভাইরাল ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
দক্ষিণী সুপারস্টার ধানুশকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। 

সম্প্রতি ভারতের মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে দেখা যায়। সেখান থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে ম্রুনাল তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন।

তবে ভিডিওটির কোথাও তাদের একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। এরপরও বিভিন্ন ফ্যান পেজে দাবি করা হচ্ছে, তারা একসঙ্গে ডেটে গিয়েছিলেন।

তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ সামনে আসেনি। একইভাবে ভাইরাল ভিডিও বা সম্পর্কের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ম্রুনাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল।

আরও পড়ুন

আহত জুনিয়র এনটিআর, কবে ফিরবেন শুটিংয়ে
এদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন ম্রুনাল ঠাকুর। তার অভিনীত সিনেমা পূজা মেরি জান–এর শুটিং শেষ হয়েছে। বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশ করা হলেও মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি তিনি তেলুগু সিনেমা রাকার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স