ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

যাযাবর নিয়ে ফিরছেন ভাবনা

  • প্রকাশের সময় : Aug 19, 2026 ইং
যাযাবর নিয়ে ফিরছেন ভাবনা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আশনা হাবিব ভাবনা। ‘যাযাবর’ নামের এ সিনেমাটিতে অভিনয়ের জন্য গত মাসেই তিনি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেন। এখন চলছে শুটিং শুরুর প্রস্তুতি। এতে ভাবনা জুটি বাঁধবেন আব্দুন নূর সজলের সঙ্গে। ছোটপর্দায় একাধিকবার জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা। টিভি নাটক ও টেলিফিল্মে তাদের রসায়নও পেয়েছে দর্শকের প্রশংসা। তবে এবার সেই পরিচিত জুটি হাজির হতে যাচ্ছেন বড় পর্দায়। প্রথমবার সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন সজল ও ভাবনা। সিনেমাটি পরিচালনা করছেন তানবীর হাসান। নির্মাতা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে শুরু হবে ‘যাযাবর’-এর দৃশ্যধারণ।

সারভাইভাল থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা ‘যাযাবর’। রোমাঞ্চ, ভায়োলেন্স ও সাসপেন্সে ভরপুর গল্পের প্রায় প্রতিটি দৃশ্যেই থাকবে নানা চমক। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে জুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা তানবীর হাসান।

তিনি বলেন, ‘সারভাইভাল থ্রিলার অ্যাকশন সিনেমা যাযাবর। রোমাঞ্চ ও ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা দেখতে পারবেন দর্শক। গল্পের প্রায় প্রতিটি দৃশ্যে সাসপেন্স থাকবে। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে চূড়ান্ত করা হয়েছে অভিনয়ের জন্য। তারা গল্পটি খুব পছন্দ করেছেন। আমার বিশ্বাস, যারা হলে সিনেমাটি দেখতে যাবেন, তারা পুরো গল্প শেষ না করে উঠতে পারবেন না।’

সজলের সঙ্গে বড় পর্দায় কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভাবনা। তিনি বলেন, ‘সজল ভাই অভিজ্ঞ অভিনেতা। তার সঙ্গে কাজ করা আমার জন্য আনন্দের। সিনেমার গল্পটি দারুণ। সবাই মিলে ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারব বলে আশা করছি।’

সিনেমায় প্রথমবার ভাবনার সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে সজল বলেন, ‘সিনেমার গল্প ভালো লেগেছে। ঠিকমতো করা গেলে দর্শকদেরও ভালো লাগবে। ভাবনা গুণী অভিনেত্রী। প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধে সিনেমা করছি। আশা করছি, দারুণ কিছু হবে।’

‘যাযাবর’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তানবীর হাসান। সজল-ভাবনা ছাড়াও এতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা, ইকবালসহ আরও অনেকে। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

সজল-ভাবনার জন্য ‘যাযাবর’ শুধু নতুন একটি সিনেমা নয়; বরং তাদের দীর্ঘদিনের ছোট পর্দার জুটিকে বড় পর্দায় নতুনভাবে দেখার সুযোগও। এখন অপেক্ষা শুটিং শুরুর, আর এরপর পর্দায় তাদের রসায়ন কতটা জমে ওঠে, সেটিই দেখার।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স