ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের মজাই আলাদা: কোয়েল মল্লিক

  • প্রকাশের সময় : Nov 24, 2026 ইং
ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের মজাই আলাদা: কোয়েল মল্লিক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ছোটপর্দার ধারাবাহিক ‘ডিয়ার নাইন্টিজ’ দিয়ে ফিকশনে অভিষেক হচ্ছে কোয়েল মল্লিকের। লেখিকা ‘অপরাজিতা’ চরিত্রে অভিনয় করে নব্বইয়ের দশকের শৈশব, হাতের চিঠি, ল্যান্ডফোন ও ছাদে আচার চুরির স্মৃতিতে ডুব দিয়েছেন তিনি। ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের আনন্দই যে আলাদা ছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাও অকপটে স্বীকার করেন কোয়েল।

কোয়েলের জীবনের মজার অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি ছিল শিক্ষককে ঘিরে। গার্লস স্কুলে পড়লেও এক শিক্ষক পড়াতে পড়াতে হঠাৎ বিশেষ কথা বলার ইঙ্গিত দিলেন। প্রথমে কোয়েল ভেবেছিলেন, হয়তো চাকরি পাওয়ার খবর দেবেন; কিন্তু ক্লাস শেষে পান প্রেমের প্রস্তাব। লজ্জায় লাল হয়ে ওই শিক্ষক আর ক্লাসে আসেননি।

অন্যদিকে ভবানীপুরের একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা কোয়েলের কাছে দুর্গাপুজোর পাঁচ দিন মানেই আত্মীয়দের মিলনমেলা, যেখানে বাবা রঞ্জিত মল্লিকের ভাসান নাচ ও নাতি কবীরের সঙ্গে খুনসুটি বিশেষ রঙ যোগ করে।

স্বামী নিসপাল সিং রানের সঙ্গে কোয়েলের প্রেম ও সম্পর্কের ভিত্তি ছিল দীর্ঘদিনের বন্ধুত্ব। ইন্ডাস্ট্রিতে নতুন থাকার সময় থেকেই দুজন একে অন্যের বেড়ে ওঠার সাক্ষী। কোয়েলের মতে, প্রথম দেখায় প্রেমে তিনি বিশ্বাসী নন; বরং সময় কাটানোর মাধ্যমেই গভীরতা তৈরি হয়। তারা দুজন আলাদা মানুষ হলেও মূল্যবোধ ও দায়িত্ববোধে দারুণভাবে মিলে যান।

বাবা অভিনেতা ও রানের বাবা প্রযোজক হওয়ায় দুজনই দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি। খুব রোম্যান্টিক না হলেও একে অপরের খোঁজখবর নেওয়া, যত্ন ও অন্যকে আঘাত না করার মতো ছোট ছোট বিষয় থেকেই তাঁদের ভালোবাসা প্রকাশ পায়; আর এই মূল্যবোধই তারা সন্তান কবীর ও কাব্যকে শেখান।

নতুন দায়িত্ব হিসেবে রাজ্যসভার সাংসদ হওয়ার প্রসঙ্গেও সচেতন কোয়েল। বাবা রঞ্জিত মল্লিকের সেই পুরোনো কথা—‘জলের মধ্যে নামলেই সাঁতার শেখা যায়’—স্মরণ করে পরিবারের আশীর্বাদ ও দর্শকদের ভালোবাসায় নতুন পথচলায় সাফল্যের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স