ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

নির্বাচন সংশ্লিষ্ট সকল অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে

  • প্রকাশের সময় : Jan 21, 2026 ইং
নির্বাচন সংশ্লিষ্ট সকল অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে ছবির ক্যাপশন: ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম
1768459961horizontal2.png
ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট সকল অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।বুধবার (২১ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ ও আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমরা প্রার্থীদের উত্থাপিত সব অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখবো। সকল প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি।তিনি আরও বলেন, নির্বাচনকালীন কেউ যদি নিরাপত্তাঝুঁকি বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হন, তবে তা প্রশাসনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।ডিজিটাল প্রচারণার বিষয়ে সতর্কতা জানিয়ে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল মাধ্যমে কোনো ধরনের গুজব, বিভ্রান্তিকর তথ্য বা হয়রানি যেন না ছড়ানো হয়। সে বিষয়ে সবাইকে সংবেদনশীল থাকতে হবে।তিনি জানান, ভোটের আগে ও পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যাতে ভোটার ও প্রার্থীরা নিরাপদে নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে পারেন। এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে।মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান।অনুষ্ঠানে উপস্থিত ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নিরাপত্তা ও অন্যান্য সহযোগিতার জন্য পুলিশের সব স্তরের সদস্যরা মাঠে থাকবে। কোথাও পুলিশের সহযোগিতা না পাওয়া গেলে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স