ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার, এখনো বিচার হয়নি কোনো ইসরাইলি সেনার

  • প্রকাশের সময় : Nov 25, 2026 ইং
ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার, এখনো বিচার হয়নি কোনো ইসরাইলি সেনার ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের সন্দেহে কমপক্ষে ১৬টি ঘটনার তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত কোনো ইসরাইলি সেনার বিচার বা সাজা হয়নি। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, এই ১৬ তদন্তের মধ্যে ১০টি গাজা উপত্যকায় এবং বাকিগুলো অধিকৃত পশ্চিম তীরে ঘটা ঘটনার সাথে সম্পর্কিত।

হারেৎজের তথ্যমতে, প্রথম ছয়টি তদন্ত শুরু হয়েছিল আন্তর্জাতিক চাপের মুখে এবং ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের (আইসিআরসি) নথিপত্রের ভিত্তিতে। নথিতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য তুলে ধরা হয়েছিল।

অন্য ১০টি তদন্ত ২০২৪ ও ২০২৫ সালে ঘটা বিভিন্ন ঘটনার সাথে সম্পর্কিত। ইসরাইলি মানবাধিকার সংস্থা ‘হাতজলাচা’-এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই তদন্তগুলো করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই কর্মকাণ্ডকে ‘সামরিক অভিযানে বেসামরিক জনগোষ্ঠীকে ব্যবহার’ হিসেবে অভিহিত করে। তবে মাঠপর্যায়ে নিয়োজিত সেনারা একে ‘মশা পদ্ধতি’ বলে। 

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুর দিকে হারেৎজই প্রথম এই বিষয়টি ফাঁস করেছিল।

হারেৎজ রামাল্লা-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আল-হাক’-এর ২০২৫ সালের জুন মাসের একটি প্রতিবেদন উল্লেখ করেছে (সংস্থাটিকে ইসরাইল নিষিদ্ধ করেছে)। ওই প্রতিবেদনে এমন অনেক ফিলিস্তিনির সাক্ষ্য রয়েছে, যাদের ইসরাইলি সেনাবাহিনী সামরিক অভিযানের সময় ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করেছিল। তাদের মধ্যে নাবালকরাও ছিল।

এর মধ্যে একটি ঘটনায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে পশ্চিম তীরের জেনিনে একটি ভূগর্ভস্থ স্থাপনা তল্লাশি করার জন্য এক ফিলিস্তিনিকে ব্যবহার করা হয়েছিল।

হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে তুলকারেম শহরে সেনারা একজন অ্যাম্বুলেন্স চালককে একটি পরিত্যক্ত ভবনের ভেতরে পাঠায়। তারা দাবি করেছিল যে, ভেতরে এক আহত ব্যক্তি রয়েছেন। তবে ওই চালক বেরিয়ে আসার পর দেখা যায়, ভেতরে কোনো আহত ব্যক্তিই ছিল না। এরপরই সেনারা ভবনটিতে প্রবেশ করেন।

গাজায় এই চর্চাটি শুরুতে সীমিতসংখ্যক ইউনিটে শুরু হয়েছিল, তবে পরবর্তীতে তা আরো ছড়িয়ে পড়ে।

সামরিক বাহিনীর একটি সূত্র  সংবাদমাধ্যমটিকে জানায়, কিছু ইউনিটে এই কর্মকাণ্ড নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল কি না, তা সামরিক পুলিশ তদন্ত করে দেখছে।

এক সেনা সদস্য জানিয়েছেন, তার ইউনিট ফিলিস্তিনিদের ব্যবহার করে বাড়িঘর তল্লাশি চালাত এবং বিস্ফোরক দ্রব্যের খোঁজ করত।

আরেক সেনা সদস্য জানিয়েছেন, দক্ষিণ লেবাননে লিটানি নদীর ওপারে একটি অভিযানের সময় তার ইউনিট এক ব্যক্তিকে ভবন তল্লাশির কাজে ব্যবহার করেছিল।

সামরিক বাহিনীর একটি সূত্র জানায়, এক মাস পর একই এলাকায় সেনারা আবারো একই কাজ করে। তখন ‘মানবঢাল’ হিসেবে ব্যবহৃত সেই ব্যক্তি একটি বিস্ফোরণে নিহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের চালানো গণহত্যায় ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিভাগই নারী ও শিশু।

গাজায় যুদ্ধের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা আরো জোরদার করেছে ইসরাইলি বাহিনী। এর মধ্যে পূর্ব জেরুসালেমও রয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলায় ইসরাইলের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। এই মামলায় আরো কয়েকটি দেশ যুক্ত হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ