ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

মহাকাশে গতি বাড়ছে রহস্যময় এক গ্রহাণুর

  • প্রকাশের সময় : Nov 21, 2026 ইং
মহাকাশে গতি বাড়ছে রহস্যময় এক গ্রহাণুর ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

মহাকাশে অধিকাংশ গ্রহাণুর আচরণ বেশ অনুমানযোগ্য। এগুলো মহাকর্ষ বা সূর্যের বিকিরণ চাপের মতো বাহ্যিক শক্তির ধাক্কায় নির্দিষ্ট পথে ছুটে চলে। তবে ১৯৯৮ কেওয়াই২৬-এর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। এটি এমনভাবে গতি বাড়িয়ে চলেছে, যা একটি সুশৃঙ্খল গ্রহাণুর প্রত্যাশিত আচরণের সঙ্গে মিলছে না। এর সম্ভাব্য ব্যাখ্যা হলো কেওয়াই২৬ কোনো সাধারণ গ্রহাণু নয়। এটি গাঢ় বা ডার্ক কমেট বা ধূমকেতু হতে পারে, যা অদৃশ্য গ্যাস নির্গমনের কারণে ভিন্ন পথে চলছে।

গ্রহাণুটির পৃষ্ঠ ও অভ্যন্তরের তাপমাত্রার একটি কৃত্রিম মডেল তৈরি করেছেন জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির মহাকাশ প্রকৌশলী করবিন হ্যানসেন ও মাসাতোশি হিরাবায়াশি। সম্প্রতি ইকারাস সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, ১৯৫৮ কেওয়াই২৬-এ পানি বাষ্পীভবনের হার বরফ ধরে রাখার জন্য অনেক বেশি।

মহাকাশে থাকা পাথর মূলত দুটি বড় শ্রেণিতে বিভক্ত। এর একটি গ্রহাণু এবং অন্যটি ধূমকেতু। গ্রহাণু মূলত পাথরের টুকরা। অন্যদিকে ধূমকেতুতে বরফ থাকে। সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার সময় এই বরফ গ্যাসে পরিণত হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এর ফলে ধূমকেতু মহাকর্ষের বল ছাড়া সামান্য বাড়তি গতি পায়। ধূমকেতুর কথা বলা হলে আমাদের মনে ভেসে ওঠে একটি চকচকে ও উজ্জ্বল আভাসম্পন্ন বস্তুর ছবি, যার পেছনে দীপ্তিময় লেজ রয়েছে। তবে সব ধূমকেতু একরকম হয় না। ডার্ক কমেট বা গাঢ় ধূমকেতুর ক্ষেত্রে তাদের ধূমকেতুসুলভ কার্যকলাপ দৃশ্যমান হয় না। সাধারণ ধূমকেতুর মতো সেগুলো গ্যাস নির্গমন করলেও দৃশ্যমান লেজ থাকে না। ফলে এগুলোকে দেখতে অনেকটা সাধারণ গ্রহাণুর মতোই লাগে।

ছোট এই গ্রহাণু প্রতি ৫ দশমিক ৩৫ মিনিটে একবার নিজের অক্ষের ওপর ঘুরছে। তাই ধারণা করা হচ্ছে, ১৯৯৮ কেওয়াই২৬ গ্রহাণুটি গাঢ় ধূমকেতুও হতে পারে। ধূমকেতুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর বরফযুক্ত গঠন। দীর্ঘ সময় ধরে সুপ্ত বরফ টিকে থাকার জন্য তাপমাত্রাকে প্রায় ১৪৫ কেলভিন বা মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে হয়।

গবেষকরা দেখেছেন, কেওয়াই২৬-এর সবচেয়ে ঠান্ডা অঞ্চলগুলোরও সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার সময় সর্বনিম্ন তাপমাত্রা অন্তত ২১২ কেলভিন বা মাইনাস ৬১ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। মানুষের জন্য এটি অত্যন্ত ঠান্ডা হলেও ধূমকেতুর বরফ টিকে থাকার পক্ষে অনেক বেশি উষ্ণ। গবেষকরা হিসাব করে দেখেছেন, এই তাপমাত্রায় যদি কেওয়াই২৬-এর ভরের ১ শতাংশ জলের বরফ হতো, তবে তা মাত্র ২ হাজার বছরের সামান্য বেশি সময়ে গলে যেত।

কেওয়াই২৬ গ্রহাণুকে শতকোটি বছরের পুরোনো বলে দাবি করা হলেও এটি কত বছর ধরে বর্তমান কক্ষপথে রয়েছে, তা স্পষ্ট নয়। তাই এতে বরফ থাকার সম্ভাবনা এখনো পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে কেওয়াই২৬ গ্রহাণুকে সোজা পথ থেকে ছিটকে দেওয়ার পেছনে সূর্যের বিকিরণ চাপের কথাও বিবেচনা করা হচ্ছে। এর ফলে গ্রহাণুটির এই অদ্ভুত আচরণের জন্য সূর্যালোকও দায়ী হতে পারে।

জাপানের মহাকাশ সংস্থার পাঠানো হায়াবুসা২ মহাকাশযান ইতোমধ্যে কেওয়াই২৬ গ্রহাণুর দিকে এগিয়ে যাচ্ছে। ২০৩১ সালের জুলাইয়ে এটি গ্রহাণুটির কাছাকাছি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ