ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ

চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় নির্বাচন : তথ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : May 5, 2026 ইং
চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় নির্বাচন : তথ্য উপদেষ্টা ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

খুব দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। স্থানীয় সরকারমন্ত্রীর বরাতে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে এ নির্বাচন শুরু হতে পারে, যা শেষ করতে ১০ মাস থেকে এক বছর লাগবে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এ ব্যাপারে কাজ হবে। স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে এক বছর লাগতে পারে।উপদেষ্টা আরও বলেন, এ সরকার স্থানীয় নির্বাচন দেবে কি না— এটা একটা কমন প্রশ্ন। কাজ চলছে।

নির্বাচনের সময় নিয়ে তিনি জানান, কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, তারা কোনো কোনো ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি— এ কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট।

হামের টিকা নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রায় এক কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা ৮৯ শতাংশ। কয়েকদিনের মধ্যে শতভাগ শিশু হামের টিকা পাবে। একজন শিশুর মৃত্যুও কাম্য নয়, তবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশু মারা গেছে। এজন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। হামের টিকা নিয়ে ভবিষ্যতে কোনো সংকট হবে না।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স