ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

  • প্রকাশের সময় : Jul 29, 2026 ইং
জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল ছবির ক্যাপশন: ঢাকা কলেজে ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
1768459961horizontal2.png

জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়, বরং এটি সমগ্র জাতির অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং এ নিয়ে কোনো ধরনের অপরাজনীতির সুযোগ নেই।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছি। সেই সনদে আমরা সই করেছি। যে সনদ বিএনপির অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে আমাদের দিয়েছে। আমরা সংসদে সেই অঙ্গীকার প্রতিষ্ঠা করব। প্রধানমন্ত্রীর অঙ্গীকার নিয়ে অপরাজনীতি করার কোনো সুযোগ নেই। জুলাই কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন নয়, এটি জাতির অর্জন।

তিনি আরও বলেন, জুলাই আমাদের নতুনভাবে শানিত ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। একই সঙ্গে একটি ফ্যাসিবাদী সরকারের পতন কীভাবে নিশ্চিত করতে হয়, সেটিও শিখিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনের নেতৃত্ব তৈরির সূতিকাগার, জুলাই সেই বার্তাও দিয়েছে। আমরা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছি। রাষ্ট্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সরকার গঠন করেছি। এখন সময় রাষ্ট্রকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার, যার নেতৃত্বে রয়েছে তারেক রহমানের সরকার।

বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বিএনপি। এই প্রতিষ্ঠার জন্য দলটি ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির নেতৃত্বে সব শ্রেণি-পেশার মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের মানুষের অধিকার হরণ হয়েছে, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এটাই বিএনপির রাজনীতি। তাই মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, বিএনপিকেই নির্বাচিত করেছে।

ঢাকা কলেজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আজ ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা রয়েছেন। এ প্রতিষ্ঠানকে নিয়ে জাতি গর্ব করে। এখানে যারা পড়াশোনা করেন, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবেন।

বক্তব্যের একপর্যায়ে ঢাকা কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী।

আলোচনা সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমজে/এমএসকেএম

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স