ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে আনসার-ভিডিপির সকল ইউনিটে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Aug 27, 2026 ইং
পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে আনসার-ভিডিপির সকল ইউনিটে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png



পবিত্র ঈদে মিলাদুন্নবী( সা.) উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ দেশের সকল ইউনিটে আজ যোহর নামাজ আদায়ের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবিক শিক্ষাকে স্মরণ এবং দেশ, জাতি ও বাহিনীর সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বাহিনীর  সদর দপ্তরসহ  সকল ইউনিটে দিবসটি উপলক্ষে  মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর  বাণী পাঠ করে শোনানো হয়। পরবর্তীতে যোহরের নামাজ আদায়ের পর সদর দপ্তর মসজিদে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালকবৃন্দ এবং সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এছাড়াও, দিবসটির তাৎপর্য উপলক্ষে আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

 দোয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ ও সালাম পেশ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম চরিত্র, মানবিকতা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, সততা ও শান্তির শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ মোনাজাতে মহান আল্লাহর নিকট দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নতি এবং বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত এবং অসুস্থ ও বিপদগ্রস্তদের দ্রুত সুস্থতার জন্যও বিশেষ দোয়া করা হয়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সততা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য শিক্ষা দেয়। তাঁর আদর্শ অনুসরণ করে কর্মজীবনে দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ, নিষ্ঠা ও সততার সঙ্গে কর্তব্য পালন এবং সহকর্মী ও সেবাপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের সেবায় দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সদর দপ্তরের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনস্থ সকল ইউনিটে দিবসটি পালিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী এর তাৎপর্য স্মরণ, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের প্রত্যয় এবং দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে দোয়া করার মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যদের ধর্মীয় ও নৈতিক চেতনার বন্ধন আরও সুদৃঢ় হয়।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ