ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে : মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : Feb 23, 2026 ইং
অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে : মির্জা ফখরুল ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিয়মনীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে। পরিস্থিতি সময় সুযোগ দেখে সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে।

মির্জা ফখরুল বলেন, নিয়মনীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে।

প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে; দলের সঙ্গে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে তিনি বলেন, আমরা এটা চাইনি। আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। সেটা আইনিভাবে দেখা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ