ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ইশরাক

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ইশরাক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।তিনি বলেন, দলের নেতা তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই জনতার ঢল নামছে। তিনি বিশ্বাস করেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে এবং বিএনপি সরকার গঠন করবে। তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন।সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানী গেন্ডারিয়া থানার ৪৫ নং ওয়ার্ডে গণসংযোগ উদ্বোধনী পথসভায় এসব কথা বলেন ঢাকা-৬ আসনের এ প্রার্থী।ইশরাক হোসেন বলেন, দেশের নানা সমস্যার সমাধানে বিএনপির পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। একটি উন্নত, গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে জনগণের সমর্থন প্রয়োজন।বিএনপির এ নেতা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই চলছে, তা শুরু হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরে দলের নেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে সেই আন্দোলন চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং ২০২৪ সালে রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটে।তিনি বলেন, তার সৌভাগ্য হয়েছিল এই নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রার্থী ছিলেন, একইসঙ্গে তারেক রহমানও প্রার্থী ছিলেন এবং তার নিজেরও প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ হয়েছিল।ইশরাক জানান, তিনি আশা করেছিলেন, একই সংসদে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে থেকে জনগণের দাবি দাওয়া সংসদে উত্থাপন করবেন। তবে মহান আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে তার কাছে নিয়ে গেছেন উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।বিএনপির এ প্রার্থী অভিযোগ করেন, সম্প্রতি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের প্রতি কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করে যাচ্ছে। বিশেষ করে কর্মজীবী নারীদের নিয়ে করা সাম্প্রতিক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মানুষ এই ধরনের বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।তিনি বলেন, আগামী দিনে নারীদের সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করা হবে। নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার বক্তব্যকে তিনি সুদূরপ্রসারী চক্রান্ত হিসেবে উল্লেখ করেন। ইশরাক দাবি করেন, স্বাধীনতাবিরোধীরা রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের গৃহবন্দি করার আশঙ্কা রয়েছে।নারীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপি তাদের পাশে রয়েছে এবং অধিকার রক্ষায় দল কাজ করে যাবে। তিনি নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, ও গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও এলাকাবাসী নির্বাচনী গণসংযোগে যোগ দেন।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স