ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

আনসারের অভিযানে কলমাকান্দায় ২৫০ পিস ইয়াবাসহ আটক ২

  • প্রকাশের সময় : Aug 17, 2026 ইং
আনসারের অভিযানে কলমাকান্দায় ২৫০ পিস ইয়াবাসহ আটক ২ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে একটি পরিত্যক্ত ভবন থেকে ২৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত ইয়াবাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে দুই অপরিচিত ব্যক্তিকে প্রবেশ করতে দেখেন দায়িত্বপ্রাপ্ত পিসি মো. মতিউর রহমান ও আনসার সদস্য মো. রফিকুল ইসলাম। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের আচরণে অসংগতি দেখা দিলে সঙ্গে থাকা ব্যাগটি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরে আনসার সদস্যরা ব্যাগটি তল্লাশি করলে এর ভেতর থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. আব্দুল হামিদ (৩৫) ও মো. আজিজুর রহমান (৪৫)।

ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে তাদের উপস্থিতিতে আটক দুই ব্যক্তিকে উদ্ধারকৃত ২৫০ পিস ইয়াবাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মাদকের বিরুদ্ধে সরকারের গৃহীত কঠোর নীতির আলোকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ঘটনায় তাদের তৎপরতা ও তাৎক্ষণিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদকসহ সন্দেহজনক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ