ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০০ পরিবারে আনসার-ভিডিপির ত্রাণ

  • প্রকাশের সময় : Jul 15, 2026 ইং
বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০০ পরিবারে আনসার-ভিডিপির ত্রাণ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
টানা বর্ষণ ও বন্যায় প্লাবিত চট্টগ্রামের বাঁশখালীর তিন ইউনিয়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) বাহিনীর মহাপরিচালকের আহ্বানে সাড়া দিয়ে নিজস্ব অর্থায়নে ৪০০ দুর্গত পরিবারের মাঝে এই জরুরি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সরল ইউনিয়নে দলনেতা মোঃ নুর হোসেনের নেতৃত্বে আনসার সদস্য মোঃ শাহাব উদ্দিন ও জমির উদ্দীনসহ স্থানীয়রা ১৫০টি পরিবারকে সহায়তা করেন। সেখানে জরুরি শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়।

অন্যদিকে, শেখেরখীল ও চনুয়া ইউনিয়নের ২৫০টি বিপন্ন পরিবারকে সাহায্য করেন কাথারিয়ার দলনেতা মোহাম্মদ জহিরুল আবেদীন, পুকুরিয়ার দলনেতা নিপ্পন কান্তি দে এবং গন্ডামারার ভিডিপি সদস্য সীমা সুশিল। তারা চাল, ডাল, আলু, পেঁয়াজ, শুকনো খাবার ও নগদ অর্থ পৌঁছে দেন।

দুর্যোগের এই কঠিন সময়ে তৃণমূল সদস্যদের নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ ও সহায়তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন।

বাঁশখালীর এই মানবিক প্রয়াস প্রমাণ করে যে সংকটে সাধারণ মানুষের বড় ভরসা তৃণমূলের আনসার-ভিডিপি সদস্যরা। দুর্যোগ মোকাবিলায় আনসার ও ভিডিপির এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজে সেবার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স