প্রিন্ট এর তারিখঃ May 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
একটা গল্প বদলে দেবে সবকিছু: শাকিব খান
শনিবার (২ মে) ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান মাত্র ৫৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানেই দেখা যায় ‘রকস্টার’ সিনেমার প্রথম ঝলক।অ্যানিমেটেড ওয়ার্ম আপ ভিডিওর শুরুতেই দেখা যায় ঝুম বৃষ্টি। একটি উঁচু বিশাল দালানের সর্বোচ্চ দেয়ালে তখন দ্যুতি ছড়াচ্ছে রকস্টার শাকিবের ছবি। স্ক্রিনে তখন ভেসে আসে রহস্যময় দুই চরিত্র।
ভিডিওর শেষে দেখা যায়, কনসার্টে উপস্থিত হওয়া অসংখ্য দর্শকের মাঝে গান গাইছেন রকস্টার। ‘আমাকে পুড়িয়ে দেও, আমাকে ভাসিয়ে দেও’- এমন গানে মুগ্ধতা ছড়ানোর পর জানানো হয় আগামী ৫মে প্রকাশিত হতে যাচ্ছে ‘রকস্টার’ সিনেমার টিজার।
ভিডিওর ক্যাপশনে শাকিব খান লিখেছেন,সান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে নতুন সিনেমা ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো।
এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক নয়াদিন