
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ৩নং দেউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বইছে নির্বাচনী হাওয়া। এবারের নির্বাচনে ৩নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন তরুণ ও সমাজসেবক মেম্বার পদ-প্রার্থী মো: সাইফুল ইসলাম। বিশেষ করে এলাকার যুবসমাজ ও সচেতন অভিভাবকদের মধ্যে তাকে নিয়ে তৈরি হয়েছে এক নতুন আশার আলো।
আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু বর্তমান সময়ে মাদক ও অপসংস্কৃতি যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই মহাসংকট থেকে ৩নং ওয়ার্ডের যুবসমাজকে রক্ষা করতে এবং একটি সুস্থ, মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন মো: সাইফুল ইসলাম।
এলাকার স্থানীয় তরুণদের সাথে আলাপকালে জানা যায়, মো: সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরেই যুবকদের সৃজনশীল কাজের সাথে যুক্ত রাখতে নানা সামাজিক ও ক্রীড়া মূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করে আসছেন। মেম্বার পদ-প্রার্থী হিসেবে তার মূল লক্ষ্য—"মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন।"
নির্বাচনী ইশতেহার ও নিজের ভাবনার বিষয়ে মো: সাইফুল ইসলাম বলেন:
"একটি সমাজকে ধ্বংস করার জন্য মাদকই যথেষ্ট। আমি ৩নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে চাই। আমাদের যুবসমাজকে সঠিক দিশা দেখাতে হবে। নির্বাচিত হতে পারলে আমি তরুণদের জন্য পর্যাপ্ত খেলাধুলার সুযোগ, সাংস্কৃতিক চর্চা এবং কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করব, যেন কোনো যুবক পথভ্রষ্ট না হয়।"
৩নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা মনে করছেন, সমাজ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে মো: সাইফুল ইসলামের মতো একজন সৎ, সাহসী ও তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই। এলাকার মুরুব্বী ও অভিভাবকেরা জানান, সাইফুল ইসলাম সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তিনি মেম্বার হিসেবে নির্বাচিত হলে ৩নং ওয়ার্ড একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে আত্মপ্রকাশ করবে।
আসন্ন ৩নং দেউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের উন্নয়ন, শান্তি এবং যুবসমাজের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মো: সাইফুল ইসলাম সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।