প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
কলসকাঠিতে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের ইসলামী যুব সমাজ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কোরআন প্রতিযোগিতার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এর সভাপত্বিতে ও সদস্য সচিব হাফেজ মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
কলসকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলসকাঠি ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল করিম দুলাল। প্রতিবছর ন্যায় কলসকাঠির ইসলামী যুবসমাজ
পোস্টার সাটানো, লিফলেট বিতরণ ও ফেসবুক প্রচার প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রতিযোগিতায় ১৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে ৪২ প্রতিযোগী ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। ২০ শে রমজান কলসকাঠি ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত ফাইনালে দুইটি ক্যাটাগরির ছয়টি গ্রুপে ১৮ জন বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
যুব সমাজের এই উদ্যেগকে প্রশংসায় ভাসিয়েছেন ইউনিয়নবাসী তারা বলেছেন রমজানে সত্যি এই আয়োজন প্রশংসনীয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক আরিফুল করিম দুলাল বলেন ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কোরআন শিক্ষাকে হৃদয়ে ধারণ করবে এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক মোহাম্মদ মাওলানা শামীম,সহ সদস্য সচিব মাওলানা মোঃ শাহজালাল, সদস্য মোঃ আলাউদ্দিন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক নয়াদিন