লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয় থেকে আদালতের উদ্দেশে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয় থেকে আদালতের উদ্দেশে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। ডিবি সূত্রে জানা যায়, লালবাগ থানায় ১৭ জুলাই দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার (মামলা নং-৫) তিন নম্বর আসামি তিনি। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় আদালতে তাকে রিমান্ডে চাওয়া হয়নি। আদালতে ডিবির লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসিন উদ্দীন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামি শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন। এর আগে সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। পরে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।