ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

টেস্ট ক্রিকেটে এমন ‘লজ্জা’ পাকিস্তানকে দিতে পেরেছে শুধুই বাংলাদেশ

  • প্রকাশের সময় : May 20, 2026 ইং
টেস্ট ক্রিকেটে এমন ‘লজ্জা’ পাকিস্তানকে দিতে পেরেছে শুধুই বাংলাদেশ ছবির ক্যাপশন: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২৬
1768459961horizontal2.png

যেকোনো বিষয়ে প্রথম হওয়ার আলাদা একটা গৌরব আছে। টেস্ট ইতিহাসে কোনো অর্জনে প্রথম হলে তো কথাই নেই। হিরণ্ময় স্মৃতির পাতার অংশ হয়ে ওঠা সেই অর্জন। সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারানোর মধ্য দিয়ে এমনই এক অনন্য অর্জনের দেখা পেল বাংলাদেশ।

দুই টেস্টের এই সিরিজে মিরপুরে প্রথম টেস্ট ১০৪ রানে জেতে বাংলাদেশ। অর্থাৎ এই সিরিজে বাংলাদেশের মাটিতে ২-০ ব্যবধানে ধবলধোলাই হলো পাকিস্তান। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজেও স্বাগতিকদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। বাবর-রিজওয়ানদের পাকিস্তানে ও ঘরের মাঠে ধবলধোলাই বাংলাদেশকে টেস্ট ইতিহাসের একটি পাতায় বানিয়েছে ‘ফার্স্ট বয়।’

রেকর্ডটি হলো, টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে পাকিস্তানকে পাকিস্তানে ও দেশের মাটিতে ধবলধোলাই করা প্রথম দল বাংলাদেশ। দুই বছর আগে পাকিস্তানের মাটিতে সেই সিরিজ জয় এবং এবার ঘরের মাঠে সিরিজ জয়ের সুবাদে এই অর্জনের দেখা পেল নাজমুল হোসেনের দল।পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে এ পর্যন্ত ধবলধোলাই করতে পেরেছে মাত্র দুটি দল—ইংল্যান্ড ও বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ড ইংল্যান্ডে টেস্ট সিরিজে পাকিস্তানকে কখনও ধবলধোলাই করতে পারেনি। নিজেদের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করতে পেরেছে পাঁচটি দল—অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স