ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬

  • প্রকাশের সময় : Apr 28, 2026 ইং
জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ ছবির ক্যাপশন: দ্য রয়্যাল কনক্লেভ
1768459961horizontal2.png

“দ্য রয়্যাল কনক্লেভ: ইউনাইটিং লিডারশিপ ফর ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড পিস” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।


গত রবিবার (২৬ এপ্রিল) আয়োজিত এই আমন্ত্রিত-অতিথি নির্ভর সম্মেলনে বিশ্বজুড়ে খ্যাতিমান নেতা, চিন্তাবিদ ও পরিবর্তনকর্মীরা অংশ নেন। সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। আশরাফ জালাল খান মননকে সংগঠনের নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।


পাশাপাশি বৈশ্বিক কাঠামো শক্তিশালী করতে নিকোলা সিমকোভাকে ইউরোপ কন্টিনেন্ট লিডার এবং বাসু গৌতমকে এশিয়া কন্টিনেন্ট লিডারসহ বিভিন্ন কৌশলগত পদে নিয়োগ দেওয়া হয়।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “Souli – United for Earth and Peace” উদ্যোগের উদ্বোধন। এই বৈশ্বিক উদ্যোগের লক্ষ্য পরিবেশ সংরক্ষণ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারকে একত্রিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করা।

 

অনুষ্ঠানের সূচনা করেন গার্ডিয়ান রাওমান স্মিতা। প্রধান অতিথি ড. ডেভিড ডাউল্যান্ড তার কী-নোট বক্তব্যে নৈতিক নেতৃত্ব, জলবায়ু দায়বদ্ধতা ও বিশ্ব শান্তির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে নতুন নেতৃত্বের শপথ গ্রহণ, ইনভেস্টিচার ও সম্মাননা প্রদান, নেতাদের বক্তব্য, Souli উদ্যোগের উদ্বোধন এবং সমাপনী নৈশভোজ ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়।

 

চেয়ারম্যান আশরাফ জালাল খান মনন বলেন, জলবায়ু পরিবর্তন ও শান্তি বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ এবং বাংলাদেশ এই বাস্তবতার সম্মুখসারিতে রয়েছে। তিনি Souli উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

 

প্রতিষ্ঠাতা আহসানুল আলম জন বলেন, দায়িত্বশীল নেতৃত্ব গড়ার স্বপ্ন থেকেই এ উদ্যোগের সূচনা, যা এখন বৈশ্বিক প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। গার্ডিয়ান রাওমান স্মিতা নেতৃত্বকে পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

 

প্রধান অতিথি ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, টেকসই বিশ্ব গঠনে প্রতিশ্রুতির চেয়ে কার্যকর পদক্ষেপ বেশি গুরুত্বপূর্ণ। রয়্যাল কনক্লেভ ২০২৬ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নেতৃত্বের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। Souli উদ্যোগের মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারকে একটি টেকসই ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স