ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

  • প্রকাশের সময় : Jun 21, 2026 ইং
নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন ছবির ক্যাপশন: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে লেবানন যুদ্ধ নিয়ে নতুন করে মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান লেবাননে যুদ্ধ বন্ধ হোক। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই পথে হাঁটছেন না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। তবে চুক্তির পরও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি দেশটির দখল করা অঞ্চলও ছাড়তে রাজি নয়।

এ নিয়ে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তি চায়। তিনি আশা করেন, লেবানন, হিজবুল্লাহ ও ইসরায়েল সব পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে।

ইরানও শুরু থেকেই বলে আসছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা কোনো চূড়ান্ত চুক্তি করবে না। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের নির্ধারিত একটি বৈঠকও স্থগিত করা হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরায়েলের সমালোচনা করেছেন। তিনি বলেন, শান্তি আলোচনার কাছাকাছি গেলেই লেবাননে নতুন হামলা হয় এবং নিরীহ মানুষ মারা যায়। এটি গ্রহণযোগ্য নয়।

ভ্যান্স আরও বলেন, ইসরায়েল মাত্র ৯০ লাখ মানুষের একটি দেশ। শুধু সামরিক শক্তি দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।

এদিকে ইসরায়েলের প্রভাবশালী লবি সংগঠনগুলো ট্রাম্পের ইরান চুক্তির সমালোচনা করেছে। তাদের দাবি, এই চুক্তি ইসরায়েলের সামরিক পদক্ষেপের স্বাধীনতা সীমিত করবে।

বিশ্লেষকদের মতে, লেবানন ইস্যুই এখন যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা। যদি লেবাননে যুদ্ধ বন্ধ না হয়, তাহলে পুরো শান্তি প্রক্রিয়া ভেঙে পড়তে পারে।

কূটনৈতিক বিশ্লেষক ত্রিতা পার্সি বলেন, যুক্তরাষ্ট্র এবার আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে আছে। ট্রাম্প এই চুক্তিকে নিজের বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছেন। তাই তিনি এটি রক্ষা করতে চান।

সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ম্যাথিউ ডাস বলেন, এটা অনেক দিন ধরেই ক্লিয়ার যে নেতানিয়াহুই এখন মধ্যপ্রাচ্যে অশান্তির বড় কারণগুলোর একটি। গাজায় যুদ্ধবিরতি অর্জন না হওয়ার জন্য তিনিই দায়ী। আবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি দেরি হওয়ার কারণও তিনি।

তথ্যসূত্র : আলজাজিরা


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স