ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

  • প্রকাশের সময় : Jun 22, 2026 ইং
নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ছোট পর্দার দর্শকদের কাছে ধীরে ধীরে পরিচিত মুখ হয়ে উঠছেন অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। গেল ঈদে তার অভিনীত ১৮টি নাটক প্রচার হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নাটক ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে এবং দর্শকপ্রিয়তাও অর্জন করেছে। একই সঙ্গে প্রথমবারের মতো ওটিটিতেও কাজ করার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।


সম্প্রতি এক সাক্ষাৎকারে জিম জানান, ঈদের প্রথম সাত দিনে সাতটি ভিন্ন টেলিভিশন চ্যানেলে তার সাতটি নাটক প্রচারিত হয়েছে। পরে ইউটিউবেও একের পর এক নাটক প্রকাশ পেয়েছে। তার ভাষ্য, 'এখন পর্যন্ত প্রায় ১২-১৩টি নাটক ইউটিউবে এসেছে, সামনে আরও কিছু নাটক মুক্তি পাবে।'


দর্শক সাড়ার বিষয়ে জিম জানান, ‘কোথায় তুমি কোথায় আমি’, ‘সিন্ডিকেট বাদল’, ‘একই ছাদের নিচে’, ‘লাভ ওয়ান্স এগেইন’, ‘লাভস্টোরি ১৪’ ও ‘তোমায় উড়াবো রঙে’ নাটকগুলো বেশি প্রশংসা পেয়েছে। বিশেষ করে ‘একই ছাদের নিচে’ নাটকটি মুক্তির প্রথম দিনেই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।


ঈদের আগে টানা শুটিংয়ের ব্যস্ততা থাকলেও বর্তমানে কিছুটা বিরতিতে রয়েছেন জিম। চার সপ্তাহের বিরতি শেষে আবারও শুটিংয়ে ফিরছেন তিনি। নির্মাতা সেলিম রেজার তিনটি নাটকের কাজ দিয়ে নতুন ব্যস্ততা শুরু করবেন বলে জানিয়েছেন।


অভিনয়ে তার যাত্রা শুরু হয়েছিল শৈশবে। নাচের মাধ্যমে মিডিয়ায় আসা জিম এনটিভির ‘শাপলা কুড়ি’ ও ‘আমরা সবাই রাজা’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পরে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে অভিনয়ে নিয়মিত হন। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন দেবী সিনেমাতেও। এতে তিনি অভিনয় করেছিলেন জয়া আহসান-এর চরিত্রের ছোটবেলার অংশে।


বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর নাট্যকলা বিভাগে পড়াশোনা করছেন জিম। পড়াশোনা শেষ করার পর চলচ্চিত্রে আরও মনোযোগী হওয়ার পরিকল্পনা রয়েছে তার। সহশিল্পীদের মধ্যে আরশ খান-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিম। অভিনয়ের শুরুতে চরিত্র বিশ্লেষণ, সংলাপ উপস্থাপনসহ নানা বিষয়ে আরশ খানের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি।

এদিকে ওটিটিতেও কাজ করার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, একজন নির্মাতার সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই কোনো ওয়েব সিরিজে দেখা যেতে পারে তাকে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স