ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

আনসার ও ভিডিপি একাডেমিতে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : Jun 27, 2026 ইং
আনসার ও ভিডিপি একাডেমিতে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাঠে গতকাল  শুক্রবার ( ২৬ জুন) শুরু হয়েছে ‘৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬’। বাংলাদেশ বেসবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।


 “বেসবলের শক্তি, তারুণ্যের অঙ্গীকার; ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ বেসবল ফেডারেশনের নিজস্ব মাঠ না থাকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক  বলেন, "দেশের যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত শক্তিকে বিকশিত করার ক্ষেত্রে বেসবলের মতো আধুনিক ও সম্ভাবনাময় খেলার আয়োজন একটি সময়োপযোগী উদ্যোগ। " 


তিনি উল্লেখ করেন, তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ আনসার ও ভিডিপির সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে এই খেলার প্রসার ঘটবে এবং এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।


তিনি আরও বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির সম্পৃক্ততা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং জাতীয় ক্রীড়া উন্নয়নে আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। বিশ্বব্যাপী সমাদৃত বেসবল খেলাটি বর্তমানে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে থাকলেও, সম্মিলিত উদ্যোগে ভবিষ্যতে এটি দেশের জনপ্রিয় খেলাগুলোর অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ এবং বাংলাদেশ বেসবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড়, প্রশিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স