ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ব্রিটিশ হাইকমিশন, ঢাকার সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার নিল গান্ধীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলওয়ার হোসেন এবং পরিচালক মো. মনিরুল ইসলাম পাটোয়ারী উপস্থিত ছিলেন।

বৈঠকে সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি, জনপ্রশাসনকে আরও জবাবদিহিমূলক, তথ্যনির্ভর ও নাগরিককেন্দ্রিক করে গড়ে তোলা, সরকারি সেবা সহজীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির দ্রুত ও কার্যকর বাস্তবায়নে বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির নির্বাচনি ইশতেহারের আলোকে নাগরিককেন্দ্রিক উদ্যোগ, সেবা সরলীকরণ ও জনপ্রশাসন সংস্কার বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদলও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, কার্যকর রাষ্ট্রব্যবস্থা গঠন এবং জনগণের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে।প্রতিনিধিদলে আরও ছিলেন ড্যানিয়েল ব্রিস্টো, অ্যাসোসিয়েট ডিরেক্টর (মিডল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়া), জশ ওয়াইজম্যান, অ্যাসোসয়েট ডিরেক্টর (এশিয়া-প্যাসিফিক), শাহনাজ করিম, গভর্ন্যান্স অ্যাডভাইজার, ব্রিটিশ হাইকমিশন, ঢাকা; কিম ম্যাককুয়ে, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইজার, কাজী ফয়সাল বিন সেরাজ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, এশিয়া ফাউন্ডেশন এবং হুইট ম্যাসন, কমিউনিকেশনস স্পেশালিস্ট।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স