ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : Jul 18, 2026 ইং
সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, দেশের জন্য। বিএনপির রাজনৈতিক অঙ্গীকার এদেশের হতদরিদ্র মানুষের পাশে থাকা। কেননা আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের নিকট দায়বদ্ধ সরকার। তাই সরকার জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সবসময় জনগণের পাশে থাকবে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই বিএনপির উদ্দেশ্য, আদর্শ এবং অঙ্গীকার।

শনিবার (১৮ জুলাই) সকালে পেকুয়া উপজেলা চত্বরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত সম্প্রতি বন্যায় গৃহহারা শতাধিক পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা।’ আমরা ক্ষমতবান নই, আমরা দায়িত্বপ্রাপ্ত। আমরা জনগণের জন্য, যে কোনো দৈব-দুর্বিপাকে সরকার জনগণের পাশে থাকবে।

তিনি আরও বলেন, শুধু গৃহহীনদের নয়- সরকার ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য ও গবাদিপশু খামারিদের বন্যার ক্ষতি পুষিয়ে দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের জন্য ব্যাপক পরিকল্পনা করেছে। যার সুফল ক্ষতিগ্রস্তরা সহসাই পাবেন।

মন্ত্রী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সরকার কাজ করছে।

তিনি বলেন, আমরা দেশের উপকূলের জেলা সমূহে শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করবো। আর অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য যে সমস্ত স্লুইসগেটের মুখ বন্ধ ছিল তা খুলে দেওয়ার ব্যবস্থা ইতোমধ্যে সরকার নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হাতে স্লুইসগেট ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ আর থাকছে না, এসব এখন থেকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি দেখ-ভাল করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন। প্রাথমিক ভাবে সাম্প্রতিক বন্যায় পেকুয়া- চকরিয়ায় গৃহহীন ২০ পরিবারের মাঝে টিন, খাট, লেপতোশকসহ মূল্যবান গৃহ-সামগ্রী তুলে দেওয়া হয়। পরে আরও ৮০ পরিবারের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহসহায়ক সামগ্রী প্রদান করা হবে।

এ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তার নির্বাচনী এলাকা পেকুয়া ও মাতামুহুরি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

তিনি পেকুয়ার মেহেরনামা, শিলখালী, বারবাকিয়া বাজার, টইটং, রাজাখালী সবুজ বাজার এলাকায় বন্যাদুর্গত শত শত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এরপর মন্ত্রী উজানটিয়া সোনালী বাজারের স্লুইসগেট পরিদর্শন করেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স