ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

অসহায় ভিডিপি সদস্যার মেয়ের বিয়েতে মহাপরিচালকের বিশেষ শুভেচ্ছা উপহার

  • প্রকাশের সময় : Aug 20, 2026 ইং
অসহায় ভিডিপি সদস্যার মেয়ের বিয়েতে মহাপরিচালকের বিশেষ শুভেচ্ছা উপহার ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
নীলফামারীর ১৩নং চড়াইখোলা ইউনিয়নের এক আবেগঘন বিয়ের গল্প নাড়া দিয়েছে সবার হৃদয়। মানসিক ভারসাম্যহীন ভিডিপি সদস্যা লুৎফা বেগমের অসহায়ত্ব দূর করতে প্রথমে এগিয়ে আসেন স্থানীয় ইউনিয়ন দলনেত্রী ও সাধারণ ভিডিপি সদস্যরা। তাদের এই মানবিক ও মহতী উদ্যোগের খবরটি বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে পৌঁছে যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই অনন্য মানবিকতার গল্প শুনে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে এবং নতুন দম্পতির প্রতি সহমর্মিতা জানাতে তিনি কনে স্মৃতি আক্তারকে ২৫ হাজার টাকা এককালীন শুভেচ্ছা উপহার দিয়েছেন। মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো এই অর্থ শুভেচ্ছা উপহার হিসেবে কনের হাতে তুলে দেন নীলফামারীর জেলা কমান্ড্যান্ট।

অপ্রত্যাশিত এই ভালোবাসার উপহার পেয়ে কনে স্মৃতি ও তার স্বামী অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন। বিয়ের কনের চোখের কোণে তখন চিকচিক করছিল আনন্দের জল। বাহিনীর এই অভাবনীয় সহানুভূতি ও সাহায্য তাদের নতুন জীবনের পথচলাকে অনেক বেশি সহজ ও মসৃণ করে তুলেছে।

উপহার গ্রহণের পর অত্যন্ত আবেগঘন কণ্ঠে স্মৃতি আক্তার জানান, "আমাদের মতো এক অসহায় ও নিঃস্ব পরিবারের প্রতি বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে এমন ভালোবাসা ও সহযোগিতা পাওয়া সত্যিই অনেক বড় পাওয়া ও গর্বের বিষয়।" এই উপহার তাদের নতুন পথচলায় শক্তি, অনুপ্রেরণা এবং জীবন গড়ার নতুন সাহস জোগাবে বলে তিনি জানান।

চোখের কোণে কৃতজ্ঞতার অশ্রু নিয়ে নতুন কনে বাহিনীর মহাপরিচালকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং পুরো বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। এই অনন্য উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সামাজিক দায়বদ্ধতা, পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক চেতনা সমাজকে নতুন করে মানবিক হতে উদ্বুদ্ধ করবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ