ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস খায় আর্জেন্টিনার মানুষ

  • প্রকাশের সময় : Nov 22, 2026 ইং
বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস খায় আর্জেন্টিনার মানুষ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

গরুর মাংসের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে আর্জেন্টিনার মানুষের। জনপ্রতি গরুর মাংস খাওয়ার হিসাবে দেশটি বিশ্বে শীর্ষে। অন্যদিকে, বিশ্বের ৭৬টি দেশের বাজারদর তুলনায় সবচেয়ে কম দামে গরুর মাংস পাওয়া যায় আফ্রিকার দেশ জাম্বিয়ায়।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনায় একজন মানুষ বছরে গড়ে প্রায় ৪৯ কেজি গরুর মাংস খাওয়ার জন্য পান। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে জনপ্রতি বার্ষিক গরুর মাংসের পরিমাণ প্রায় ৩৯ কেজি। যুক্তরাষ্ট্র রয়েছে তৃতীয় অবস্থানে। সেখানে জনপ্রতি বছরে প্রায় ৩৭ কেজি গরুর মাংস খাওয়ার হিসাব পাওয়া গেছে।

আর্জেন্টিনায় গরুর মাংস শুধু খাবার নয়, দেশটির খাদ্যসংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে আসাদো নামে পরিচিত বারবিকিউ বা খোলা আগুনে মাংস পোড়ানোর আয়োজন দেশটিতে বেশ জনপ্রিয়।

আর্জেন্টিনার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে জনপ্রতি গরুর মাংসের ব্যবহার ছিল প্রায় ৪৯ দশমিক ৯২ কেজি। আগের বছর এই পরিমাণ ছিল ৪৮ দশমিক ৪৯ কেজি। অর্থাৎ এক বছরে জনপ্রতি ব্যবহার বেড়েছে

অন্যদিকে, মোট গরুর মাংস ব্যবহারের হিসাবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে গরু ও বাছুরের মাংসের মোট ব্যবহার ছিল প্রায় ১ কোটি ৩০ লাখ টন। এরপর রয়েছে চীন ও ব্রাজিল।

সবচেয়ে সস্তা গরুর মাংস কোথায়?

গ্লোবাল প্রোডাক্ট প্রাইসেসের ২০২৬ সালের জানুয়ারির বাজারদর-এর তুলনায় ৭৬টি দেশের মধ্যে সবচেয়ে কম দামে গরুর মাংস পাওয়া গেছে জাম্বিয়ায়। সেখানে এক কেজি কাঁচা গরুর মাংসের গড় দাম ছিল ৪ ডলার ৮৭ সেন্ট। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০৭ টাকা।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নাইজেরিয়া। দেশটিতে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৬ টাকা। ক্যামেরুনে ৭৩১ টাকা, পাকিস্তানে ৮১৩ টাকা এবং মালয়েশিয়ায় ৮১৮ টাকা।

একই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৬৯তম। দেশে প্রতি কেজি গরুর মাংসের গড় দাম দেখানো হয়েছে প্রায় ৮৬৪ টাকা।

তবে এসব দাম ২০২৬ সালের জানুয়ারির তুলনামূলক বাজারদরের ভিত্তিতে নির্ধারিত। স্থানীয় বাজার, মাংসের ধরন, মান ও বিক্রির জায়গা অনুযায়ী প্রকৃত দাম কমবেশি হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স