ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক অবস্থানে আনসার ব্যাটালিয়ন

  • প্রকাশের সময় : Nov 25, 2026 ইং
শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক অবস্থানে আনসার ব্যাটালিয়ন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের বেতন বৃদ্ধি ও শ্রমিককল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। এ অবস্থায় শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে অপতৎপরতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা, মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের ৯টি জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালকের সুনির্দিষ্ট পরিকল্পনা ও বিচক্ষণ দিকনির্দেশনা মোতাবেক মোতায়েনকৃত সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও শিল্পকারখানার আশপাশে সতর্ক অবস্থান, নিয়মিত টহল ও নিবিড় নজরদারি পরিচালনা করছেন। পাশাপাশি বিশেষ স্ট্রাইকিং টিমগুলো যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং নাশকতা ও সহিংসতার অপচেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ গুরুত্বপূর্ণ এলাকায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে আসা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার পরিবেশ নিশ্চিত করতে সদস্যরা সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ