ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

  • প্রকাশের সময় : Jun 23, 2026 ইং
হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ ছবির ক্যাপশন: ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না। এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে। খবর রয়টার্সের।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান নিয়ে অনুষ্ঠিত আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।

গালিবাফ বলেন, হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্তির বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, সামরিক সাফল্যকে স্থায়ী ও কার্যকর করতে কূটনীতি অপরিহার্য। যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্য রাজনৈতিক ও আইনগত স্বীকৃতি না পেলে তার পূর্ণ সুফল পাওয়া যায় না।

গালিবাফ বলেন, আলোচনা ও দরকষাকষিও সংগ্রামের একটি অংশ। তাই সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ডকে পরস্পরের বিরোধী হিসেবে দেখার সুযোগ নেই।তিনি দাবি করেন, সুইজারল্যান্ডের এই বৈঠক থেকে ইরান গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছে এবং ভবিষ্যতে তার প্রভাব আঞ্চলিক রাজনীতিতেও পড়বে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স