ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

  • প্রকাশের সময় : Jul 13, 2026 ইং
সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে ছবির ক্যাপশন: বিশ্বকাপের সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png

বিশ্বকাপের শেষ দিকের লড়াইয়ের উত্তেজনা ফুটবল ভক্তদের মধ্যে। বিশেষ করে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র রোমাঞ্চ। শিরোপা জয়ের লক্ষ্যে চূড়ান্ত লড়াইয়ের আগে সেমিফাইনালের মঞ্চ প্রস্তুত। বর্তমান চ্যাম্পিয়নে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে রীতিমতো চিন্তিত হ্যারি কেন শিবির। চিন্তার কারণ, আলবিসেলেস্তাদের শতভাগ সাফল্য আর দলটির হার না মানা ও জয়ের তীব্র ক্ষুধা।

গতবারের ফাইনালের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ফ্রান্স এবারও শেষ চারে জায়গা করে নিয়েছে। যেখানে ফ্রান্সের সামনে কঠিন প্রতিপক্ষ স্পেন। অন্য সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচটি, যা ভিন্ন এক রোমাঞ্চ ছড়াচ্ছে। যদিও শেষ দুই সাক্ষাতে ইংলিশরা এগিয়ে, তবুও প্রতিপক্ষ শিবিরের কঠিন দৃঢ়তার কারণে তারা কিছুটা অস্বস্তিতে।

ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশদের স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। উল্টো ইতিহাস তাদের বেশ ভাবিয়ে তুলছে। দুদলের ফুটবল দ্বৈরথে বারবার ফিরে আসে ১৯৮৬ বিশ্বকাপের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল। দিয়েগো ম্যারাডোনার সেই বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ এবং শতাব্দীসেরা গোলটির মাধ্যমে ইংল্যান্ডকে বিদায় করেছিল আর্জেন্টিনা। সেই ক্ষোভের প্রতিশোধ নেওয়ার মঞ্চ এবার হ্যারি কেনদের সামনে। তবে ইংল্যান্ডের মূল দুশ্চিন্তা আর্জেন্টিনার একটি অবিশ্বাস্য বিশ্বরেকর্ড। ইতিহাসে এ পর্যন্ত যতবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, প্রতিবারই জিতেছে আলবিসেলেস্তেরা। তাদের এই শতভাগ সাফল্যের রেকর্ড যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের।১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে ২০১৪ বা ২০২২ সালের কাতার বিশ্বকাপ—সেমিফাইনালের জুজু কখনোই ছুঁতে পারেনি আর্জেন্টিনাকে। পাঁচবারের প্রচেষ্টায় পাঁচবারই তারা ফাইনালের টিকিট কেটেছে।যদিও মাঠের লড়াইয়ে অতীত পরিসংখ্যান সবসময় খাটে না, তবুও এই অপরাজেয় থাকার গৌরব বর্তমান চ্যাম্পিয়নদের মানসিকভাবে বিশাল সুবিধা দেবে। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসির দলের জন্য অতীতের এই পাঁচ সেমিফাইনালের অপরাজেয় স্মৃতি নিশ্চিতভাবেই মাঠে বাড়তি অনুপ্রেরণা ও টনিক হিসেবে কাজ করবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স