ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটির সম্ভাব্য সময় জানা গেল

  • প্রকাশের সময় : May 14, 2026 ইং
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটির সম্ভাব্য সময় জানা গেল ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

সভায় উপস্থাপিত প্রস্তাবিত এসএসসি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে পরীক্ষা আয়োজন করা হলে প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলে মত দেওয়া হয়।

এছাড়া ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র রমজান উপলক্ষে ছুটি ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে উল্লেখ করে, ওই ছুটি কার্যকর হওয়ার আগেই এসএসসি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনার কথা জানানো হয়।

বুধবার (১৩ মে) এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তারিখ, সময় নির্ধারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে রমজানের ছুটির বিষয়টিও প্রস্তাব করা হয়। তবে ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সময়সূচি এখনো প্রকাশিত না হওয়ায় অনুমানের ভিত্তিতে ২০২৭-এর পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রণয়ন করা হয়।

সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিতি ছিলেন। এ ছাড়াও পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য এসএসসি পরীক্ষার রুটিনে বলা হয়, ২০২৭ সালের জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষা গ্রহণ করলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকবে না। রমজানের ছুটির আগেই পরীক্ষা সম্পন্ন হবে। রমজানের ছুটির সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ