ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

খুলনার হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড: আনসারের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

  • প্রকাশের সময় : Jul 15, 2026 ইং
খুলনার হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড: আনসারের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
খুলনার হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড: আনসার সদস্যদের তাৎক্ষণিক সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা খুলনার বটিয়াঘাটা উপজেলার ১৩২/১৩৩ কেভি হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ নিয়ে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। দায়িত্বে থাকা সদস্যদের দ্রুত সিদ্ধান্ত, পেশাদার দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে গুরুত্বপূর্ণ জাতীয় বিদ্যুৎ অবকাঠামো এবং আশপাশের স্থাপনা সম্ভাব্য ভয়াবহ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

বুধবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে হঠাৎ শর্ট সার্কিটের ফলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য মিন্টু হোসেন ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত গার্ড কমান্ডার (পিসি) মো. বাবুল আক্তারকে অবহিত করেন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পিসি মো. বাবুল আক্তারের নেতৃত্বে দায়িত্বরত আনসার সদস্যরা প্রয়োজনীয় ফায়ার এক্সটিংগুইশার নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও তারা সমন্বিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করেন। আনসার সদস্যদের দক্ষতা, সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

অগ্নিনির্বাপণে ফায়ার এক্সটিংগুইশারের কার্যকর ব্যবহার এবং আনসার সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের ফলে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়। এতে ট্রান্সফরমারসংলগ্ন অন্যান্য স্থাপনা ও গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো নিরাপদ থাকে এবং কোনো বড় ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগুন নিয়ন্ত্রণে আনসার সদস্যদের তাৎক্ষণিক, সাহসী ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান। গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে। এ ধরনের দায়িত্বশীল ও সময়োপযোগী পদক্ষেপ শুধু সম্ভাব্য প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধেই নয়, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের আস্থা সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ