ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

মাদকের বিরুদ্ধে আনসারের কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে মাদকসহ আটক ৪

  • প্রকাশের সময় : Jul 14, 2026 ইং
মাদকের বিরুদ্ধে আনসারের কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে মাদকসহ আটক ৪ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
নারায়ণগঞ্জে ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তা ডিউটি করার সময় হাতেনাতে চার মাদকসেবীকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। ১৩ জুলাই সোমবার সন্ধ্যায় হাসপাতাল এলাকা থেকে  তাদের মাদকসহ আটক করা হয়। 

আটককৃতদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও সিজার ব্লেডসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত করার অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়।

এই সফল অভিযানটি এমন এক মুহূর্তে পরিচালনা করা হলো, যার ঠিক কয়েক ঘণ্টা আগেই বাংলাদেশের মহান জাতীয় সংসদে মাদক কেনাবেচার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কঠোর বিধান রেখে নতুন সংশোধন বিল পাস হয়েছে।

সংসদে এই আইন পাসের পর পরই আনসার ও ভিডিপির মহাপরিচালক মহোদয় মাদকের বিরুদ্ধে দেশজুড়ে আনসার ও ভিডিপির চলমান কঠোর অবস্থানের পাশাপাশি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের জন্য বাহিনীর সব স্তরের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

বর্তমানে দেশের প্রতিটি সরকারি হাসপাতাল, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা এবং তৃণমূল পর্যায়ে মাদকের ভয়াল থাবা রুখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সোচ্চার ভূমিকা পালন করছেন আনসার ও ভিডিপি সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ