ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

বিশ্বকাপের উন্মাদনায় কালশী বস্তিতে আনসারের ‘ফুটবল উৎসব

  • প্রকাশের সময় : Jul 19, 2026 ইং
বিশ্বকাপের উন্মাদনায় কালশী বস্তিতে আনসারের ‘ফুটবল উৎসব ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের আনন্দ, আত্মবিশ্বাস ও ইতিবাচক সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রাজধানীর কালশী বস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটবল উৎসব ২০২৬’-এর অন্যতম আকর্ষণ ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’। বিশ্বকাপের উৎসবমুখর আবহে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগে অংশ নিয়ে কালশী বস্তির শিশু-কিশোররা খেলাধুলার আনন্দের পাশাপাশি নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা লাভ করে।

উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কালশী বস্তির বিপুলসংখ্যক শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিটি সফল গোল যেন তাদের কাছে আনন্দ, আত্মবিশ্বাস ও সম্ভাবনার প্রতীক হয়ে ওঠে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা এবং ইতিবাচক সামাজিক মূল্যবোধ বিকাশের বার্তাই ছিল এ আয়োজনের মূল প্রতিপাদ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিচালক (ডিএমএ) জনাব মোঃ আসাদুজ্জামান গনী বলেন, “বিশ্বকাপ ফুটবলের সার্বজনীন আনন্দ ও উন্মাদনা সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু-কিশোররাও যেন এই বৈশ্বিক উৎসবের আনন্দে শামিল হতে পারে, সে চিন্তা থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’-এর আয়োজন করেছে।”

প্রতিযোগিতা শেষে চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম ক্যাটাগরিতে ৫ জনকে স্কুল ব্যাগ, দ্বিতীয় ক্যাটাগরিতে ৮ জনকে ছাতা, তৃতীয় ক্যাটাগরিতে ৮ জনকে পানির পট এবং চতুর্থ ক্যাটাগরিতে ৯ জনকে পেন্সিল বক্স প্রদান করা হয়। এছাড়া নির্ধারিত লক্ষ্যে গোল করতে না পারলেও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কার হিসেবে কলম প্রদান করা হয়।
শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দর্শকদের উৎসাহে কালশী বস্তি পরিণত হয় এক প্রাণচঞ্চল ফুটবল উৎসবে। অনুষ্ঠানটি 'প্রান্তিক কণ্ঠস্বর' এর ফেসবুক পেজ ও ইউটিউবে লাইভ প্রচার করা হয়।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ ধরনের উদ্যোগ প্রমাণ করে যে খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শিশু-কিশোরদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার, ইতিবাচক জীবনবোধ গড়ে তোলা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারার উৎসব ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার একটি কার্যকর মাধ্যম। বিশ্বকাপের আনন্দকে উপলক্ষ করে আয়োজিত এই উদ্যোগ শিশুদের মনে স্বপ্ন, আশা ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরো আয়োজনটি পরিচালক (মিডিয়া সেল, সদরদপ্তর) ও অধিনায়ক (এজিবি) মোঃ আইয়ুব আলী, ডিএমএ জোন কমান্ডারগণ, থানা কর্মকর্তা এবং প্রশিক্ষকদের উপস্থিতিতে সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স