ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘প্রভাবশালী হওয়া মানেই টার্গেট’, হামলার পর দাবি ডোনাল্ড ট্রাম্পের

  • প্রকাশের সময় : Apr 30, 2026 ইং
‘প্রভাবশালী হওয়া মানেই টার্গেট’, হামলার পর দাবি ডোনাল্ড ট্রাম্পের ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
ট্রাম্প আরও জানান, অনুষ্ঠানটি মূলত গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজন করা হয়েছিল। সেখানে এ ধরনের নিরাপত্তা ব্যাঘাত ঘটায় সবাইকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তিনি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ও এফবিআই প্রধানের উপস্থিতিতে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলেও উল্লেখ করেন।ঘটনার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ট্রাম্প বলেন, তদন্ত চলমান রয়েছে এবং এখনো হামলার পেছনের কারণ স্পষ্ট নয়।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে অতীতে দুইবার হত্যাচেষ্টা হয়েছে। সাম্প্রতিক ঘটনাটির সঙ্গে তার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো জানা যায়নি। তবে তিনি দাবি করেন, ইতিহাসে সাধারণত ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিরাই এ ধরনের হামলার লক্ষ্য হন।

 

ট্রাম্প এ প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের উদাহরণ টেনে বলেন, “বড় ও প্রভাবশালী নেতৃত্বই বেশি ঝুঁকিতে থাকে।” তিনি আরও বলেন, এমন পরিস্থিতি কঠিন হলেও এটি দায়িত্বের অংশ।

 

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে ভেঙে পড়েননি এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন। তার ভাষায়, “আমি বিষয়গুলোকে যেমন আছে তেমনভাবেই দেখি।”

 

ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস ও এফবিআই। তবে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে উদ্দেশ্য বা সন্দেহভাজনদের বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। তথ্যসূত্র : বিবিসি


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন

পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন

ad300