ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

আনসারের অভিযানে জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক

  • প্রকাশের সময় : Aug 20, 2026 ইং
আনসারের অভিযানে জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসার সদস্যদের সাহসিকতায় এক মোবাইল ছিনতাইকারী হাতেনাতে আটক হয়েছে। গত ১৯ আগস্ট বুধবার বিকেলে হাসপাতালের মেইন গেইটে আনসার সদস্য অনিক বসু রকি (২৬) নামের এক যুবককে এক পথচারীর মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় ঝটিকা অভিযানে আটক করেন। 

চুরির ঘটনা জানাজানি হলে উত্তেজিত জনতা ওই চোরকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পিসি আমিনুল হকের নেতৃত্বে আনসার সদস্য অনিক শেখ, হাসান, সুমন ও অনিক বসু উত্তেজিত জনতার হাত থেকে চোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেন।

পরবর্তীতে ছিনতায়ের  শিকার হওয়া ব্যক্তি আইনি ঝামেলা এড়াতে মামলা করতে অস্বীকৃতি জানান। ফলে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আটক যুবকের পরিবারের উপস্থিতিতে একটি মুচলেকা নেওয়া হয় এবং তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দেশের সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা রক্ষা ও সাধারণ মানুষের জানমাল হেফাজতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। চিকিৎসাসেবা নিতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারদের এই তাৎক্ষণিক ও পেশাদার পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ