ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দী হাসপাতালে পৃথক ঘটনায় আনসারদের হাতে পাঁচজন আটক, হস্তান্তরিতদের মাঝে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : Sep 26, 2026 ইং
সোহরাওয়ার্দী হাসপাতালে পৃথক ঘটনায় আনসারদের হাতে পাঁচজন আটক, হস্তান্তরিতদের মাঝে একজনের মৃত্যু ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় ২৫ সেপ্টেম্বর ( শুক্রবার) পৃথক ঘটনায় পাঁচজনকে আটক করা হয়। সকালেই আনসার সদস্যরা আটক পাঁচজন ব্যক্তিকে যথাযথভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট সুস্থ ও স্বাভাবিক অবস্থায় হস্তান্তর করেন। জানা যায়, তাদের মধ্যে মোবাইল চুরির অভিযোগে আটক মো. জনি হোসেন (৩০) অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরবর্তীতে আনুমানিক বিকেল ৫টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে।


২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ ভোররাতে ঢাকা মহানগর আনসার (ডিএমএ), পশ্চিম জোনের শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় পাঁচজনকে আটক করা হয়। রাত আনুমানিক ৩টায় হাসপাতালের ৬৩২ নম্বর ওয়ার্ডের ছাদে এসির পাইপ কাটার সময় একজন, ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে ৪২০ নম্বর ওয়ার্ড থেকে তিনজন মোবাইল চুরির অভিযোগে এবং সকাল ৬টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় আইসিইউর সামনে এক রোগীর স্বজনকে উত্ত্যক্ত করার অভিযোগে আরও একজনকে আটক করা হয়। পরবর্তীতে রোগীর স্বজনরা আটক ব্যক্তিদের আনসার সদস্যদের কাছে হস্তান্তর করেন।

আটক ব্যক্তিদের মধ্যে মোবাইল চুরির অভিযোগে আটক তিনজন হলেন মো. জনি হোসেন (৩০), জিহান (১২) ও নাদিম (১১)। এসির পাইপ কাটার অভিযোগে আটক ব্যক্তির নাম শাহাদত (৩৫) এবং উত্ত্যক্ত করার অভিযোগে আটক ব্যক্তির নাম আনিসুর (৩২)। আটক ব্যক্তিদের আনসার সদস্যরা হাসপাতালের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।


এ ঘটনায় দায়িত্বরত আনসার সদস্য এপিসি মো. শফিকুল ইসলাম, এপিসি মো. আব্দুর রাজ্জাক, আনসার মো. হাবিব খান ও আনসার মো. হাসান আলী আটক ব্যক্তিদের সকাল ৯টা ৪৫ মিনিটে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রেজাউলের কাছে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় হস্তান্তর করেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ এসির পাইপ কাটার অভিযোগে আটক ব্যক্তি ও উত্ত্যক্ত করার অভিযোগে আটক ব্যক্তিকে ছেড়ে দেয়। তবে অভিযোগকারীর মোবাইল ফোন ফেরত না দেওয়ায় মোবাইল চুরির অভিযোগে আটক তিনজনকে হাসপাতালের ওয়ার্ড মাস্টার ও সুপারভাইজার সুমন একটি কক্ষে আটকে রাখেন বলে জানা যায়।


পরবর্তীতে আনুমানিক বিকেল ৩টার দিকে আটক মো. জনি হোসেন অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আনুমানিক বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সার্বিক পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং দায়িত্ব পালনকালে আইনানুগ ও পেশাদার আচরণ বজায় রাখতে সর্বদা সচেষ্ট। সারাদেশে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

ad300