ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য

  • প্রকাশের সময় : Oct 10, 2026 ইং
প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

প্রিয়াঙ্কা চোপড়ার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মন্তব্য ঘিরে নারী-পুরুষের সম্পর্ক, অর্থনৈতিক দায়িত্ব ও লিঙ্গসমতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে ভাইরাল হওয়া সেই কথাগুলো সত্যিই এই অভিনেত্রীর কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায়নি।

ভারতের হায়দরাবাদভিত্তিক সংবাদমাধ্যম সিয়াসাতের এক প্রতিবেদনে বলা হয়, ‘কোর ইন্ডিয়া’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা চোপড়ার ছবিসহ একটি বার্তা পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘কোনো পুরুষ যদি আপনার সৌন্দর্য, যৌবন ও সময় উপভোগ করেন, অথচ আপনার জন্য কিছুই না করেন, তাহলে তিনিই গোল্ড ডিগার।’

সাধারণত আর্থিক সুবিধার জন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ানো ব্যক্তিকে ‘গোল্ড ডিগার’ বলা হয়। তবে ওই পোস্টে বক্তব্যটির পেছনে কোনো সাক্ষাৎকার, ভিডিও বা গ্রহণযোগ্য সূত্রের উল্লেখ নেই। ফলে এটি প্রিয়াঙ্কার নিজের কথা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পোস্টটির ক্যাপশনে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বলা হয়, সম্পর্কে শুধু অর্থই শেষ কথা নয়; সময়, মনোযোগ ও মানসিক সমর্থন সমান গুরুত্বপূর্ণ। উভয় পক্ষকেই পরস্পরের কাছ থেকে সম্মানিত বোধ করা প্রয়োজন।

এদিকে বক্তব্যটি নিয়ে সামাজিক মাধ্যমে ভিন্ন মত উঠে এসেছে। নারীর অবদানকে কেবল সৌন্দর্য ও যৌবনের মধ্যে সীমাবদ্ধ রেখে পুরুষের কাছ থেকে আর্থিক প্রতিদান আশা করা প্রচলিত পুরোনো লিঙ্গভিত্তিক ধারণাকেই উৎসাহিত করতে পারে বলে অনেকে মনে করছেন। লিঙ্গসমতার বর্তমান চর্চায় এটি প্রশ্নবিদ্ধ।

একই সঙ্গে সম্পর্কে অবদানকে কেবল অর্থ দিয়ে বিবেচনা করা পুরুষের প্রতি অসংগতিপূর্ণ হতে পারে। উপার্জন কিংবা বাহ্যিক সৌন্দর্য কোনোটিই সম্পর্কের পূর্ণাঙ্গ মাপকাঠি নয়।আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কার নাম ও ছবি ব্যবহার করায় সাধারণ পাঠকের কাছে বিভ্রান্তিকর বার্তা যেতে পারে। এ ধরনের স্পর্শকাতর বিষয়ে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া জরুরি।

একটি সুস্থ সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সমান অধিকার। নারী বা পুরুষ কাউকেই অর্থ, রূপ কিংবা বয়সের বিচারে মূল্যায়ন করা সমীচীন নয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স