ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

ভোটারদের প্রভাবিত করতে উপহার বিতরণের অভিযোগ আমিনুল হকের

  • প্রকাশের সময় : Feb 4, 2026 ইং
ভোটারদের প্রভাবিত করতে উপহার বিতরণের অভিযোগ আমিনুল হকের ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহারসামগ্রী বিতরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে রাজধানীর মিরপুর-১১ এলাকার আদর্শনগরে গণসংযোগকালে তিনি এসব অভিযোগ করেন।আমিনুল হক বলেন, শবেবরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তার দাবি, অসহায় মানুষের মাঝে টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করে ভোট কেনার অপচেষ্টা চালানো হচ্ছে।তিনি আরও বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি ও তাঁর সমর্থকরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান।আমিনুল হক জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এসব অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন বলে তিনি উল্লেখ করেন।গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ এখন সচেতন এবং কোনো ধরনের প্রলোভনে পা দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় গণসংযোগে তার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

ad300