ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

জেনে নিন জাহ্নবীর রূপটানের গোপন রহস্য

  • প্রকাশের সময় : Feb 7, 2026 ইং
জেনে নিন জাহ্নবীর রূপটানের গোপন রহস্য ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় জাহ্নবী কাপুর এখন প্রথম সারির অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তার ঘন কালো চুলের জাদুতে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। পর্দার প্রয়োজনে চুলে নানারকম রাসায়নিক ও হিট ব্যবহার করতে হয়। ধুলাবালি আর দূষণ তো আছেই। তবু কীভাবে চুলের জেল্লা বজায় রাখেন শ্রীদেবীকন্যা? যার উত্তর লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর জানিয়েছেন তার বিশেষ ‘ডিআইওয়াই’ হেয়ার প্যাকের কথা। মাত্র চারটি উপকরণ দিয়েই তৈরি নেন তার চুলের স্বাস্থ্যের মূল চাবিকাঠি।

চলুন জেনে নেওয়া কীভাবে শ্রীদেবীকন্যা তার চুলের যত্নে চারটি উপকরণ তৈরি করেন

অভিনেত্রীর পছন্দের তালিকায় রয়েছে— টকদই, ডিম, মধু ও নারিকেলের দুধ। এই চারটি উপকরণ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নেন তিনি। প্রথমে মিশ্রণটি মাথার ত্বক (স্ক্যাল্প) থেকে শুরু করে চুলের শেষ প্রান্ত পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে। অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেললেই কেল্লাফতে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্যাকটি চুলের জন্য পুষ্টির খনি। দই ও ডিম প্রাকৃতিকভাবে মাথার ত্বক পরিষ্কার রাখে। অতিরিক্ত তেল ও ময়লা দূর করে স্ক্যাল্পকে সতেজ রাখে। অন্যদিকে মধু ও নারিকেলের দুধ প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। এটি চুলকে গভীর থেকে আর্দ্রতা জোগায় এবং নরম রাখে।

জাহ্নবী কাপুর বংশপরম্পরায় এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে আসছেন। মা অভিনেত্রী শ্রীদেবীও নাকি বাড়িতে ভেষজ তেল ও ফলের নির্যাস দিয়ে রূপচর্চা করতে ভালোবাসতেন।

নামিদামি ব্র্যান্ডের পেছনে না ছুটে জাহ্নবীর মতো আপনিও ভরসা রাখতে পারেন ঘরোয়া এই ম্যাজিক প্যাকে। সাশ্রয়ী ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন এ পদ্ধতিতে আপনার চুলও হয়ে উঠতে পারে সেলিব্রিটিদের মতো আকর্ষণীয়।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স